মেদিনীপুর: সরকারি স্কুল শিক্ষকরা স্কুলে নয়, প্রাইভেটেই ভালো পড়াচ্ছেন। পরিকল্পিতভাবে স্কুলে ফাঁক দিয়ে প্রাইভেট এর গুরুত্ব বাড়াচ্ছেন। ভালো নম্বর ও শিক্ষার লোভে বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে ছুটছেন।…
মেদিনীপুর: সরকারি স্কুল শিক্ষকরা স্কুলে নয়,
প্রাইভেটেই ভালো পড়াচ্ছেন। পরিকল্পিতভাবে স্কুলে ফাঁক
দিয়ে প্রাইভেট এর গুরুত্ব বাড়াচ্ছেন। ভালো নম্বর ও শিক্ষার লোভে বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা স্কুল
শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে ছুটছেন। সেখানে লক্ষ লক্ষ টাকা অতিরিক্ত রোজগার
করছেন স্কুল শিক্ষকেরা। ফাঁকিবাজি করছেন বিদ্যালয়ে! সুযোগ নিচ্ছেন সরকারি
আধিকারিকদের উদাসীনতার।-এমন অভিযোগ করে মেদিনীপুরে জেলার ডি
আই অফিসে ঘেরাও করে বিক্ষোভ প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। সংগঠনের
পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরে জেলার ডিআই অফিসের সামনে দীর্ঘক্ষণ
বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি-এই অপকর্মের পেছনে সরকারি ডিআই অফিসের বা ঊর্ধ্বতন
শিক্ষা কর্তাদের উদাসীনতা অন্যতম দায়ী।
পশ্চিম মেদিনীপুর জেলার প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে
এই ধরনের দাবি গত ২০১১ সাল থেকে করে আসা হয়েছে। তাদের দাবি স্কুল শিক্ষকেরা সরকারিভাবে
দায়িত্ব পেয়েও স্কুলে সেভাবে পড়াচ্ছেন না। সেখানে পাখার তলায় বসে সময় কাটাচ্ছেন। আর ছাত্র-ছাত্রীদের
ভালো শিক্ষা গ্রহণের জন্য প্রাইভেটমুখী করছেন। যে শিক্ষক
স্কুলে ভালো করে পড়াচ্ছেন না, সে বাড়িতে ফিরে নিজের প্রাইভেটে অনেক বেশি ভালো করে
পড়াচ্ছেন। প্রকৃত শিক্ষা প্রাইভেট থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে কারণে
বিদ্যালয়ের থেকে মোটা টাকা বাধ্য হয়ে খরচ করে প্রাইভেট টিউশন পড়তে ছুটছে
ছাত্র-ছাত্রীরা। যাদের সেই টাকা দেওয়ার নেই তারা প্রকৃত শিক্ষা পাচ্ছে না।
সংগঠনের পক্ষ থেকে সম্রাট দত্তগুপ্ত বলেন-" স্কুল শিক্ষক-শিক্ষিকারা
পরিকল্পিতভাবে বিদ্যালয়ে ফাঁক দিচ্ছেন। সেখানে পঠন পাঠন তেমন হচ্ছে না। সেই সমস্ত
শিক্ষক শিক্ষিকারা প্রাইভেটে এসে অনেক বেশি তথ্য সমৃদ্ধ পড়ানোর চেষ্টা করছেন।
স্কুলের থেকে প্রাইভেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন।পরিস্থিতি বুঝে নিজেদের ভালো পড়ার স্বার্থে ছাত্রছাত্রীরা মোটা টাকা খরচ করে তাঁদের
কাছে টিউশান নিতে বাধ্য হচ্ছে ৷ আমরা এটার প্রতিবাদ করছি। প্রকৃত
শিক্ষা স্কুলে হোক। যার স্কুলে শিক্ষা দিতে অসুবিধা আছে তিনি চাকরি ছাড়ুন। স্কুল
এবং প্রাইভেট দুটোই করতে দেওয়া যাবে না স্কুল শিক্ষকদের।"
এমন একগুচ্ছ দাবি নিয়ে জেলার বিদ্যালয় পরিদর্শককে লিখিতভাবে দাবি পত্র জমা
দিয়েছেন এই প্রাইভেট শিক্ষক শিক্ষিকারা বা তাদের সংগঠন। মেদিনীপুর শহরে জেলার
শিক্ষা ভবনে এই বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ।
#MedinipurLive #Medinipur #WestMidnapore #BreakingNews #EducationNews #SchoolTeacher #PrivateTuition #DIOffice #WestBengal #BengalNews #বাংলাখবর #মেদিনীপুর #সরকারিস্কুল #প্রাইভেটটিউশন #Education

কোন মন্তব্য নেই