Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

kharagpur: খড়্গপুরে বৃদ্ধা শাশুড়িকে নৃশংসভাবে মারধর! ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত বউমাকে গ্রেপ্তার করল পুলিশ

খড়্গপুর: জুতো, ঝাঁটা দিয়ে বৃদ্ধা শাশুড়িকে মারধর। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ নিল পুলিশ। ভাইরাল ভিডিও দেখে অভিযুক্ত বউমাকে গ্রেপ্তার করল খড়্গপুর মহিলা থানার পুলিশ। ঘটনা ঘিরে শোরগোল রেল শহর খড়্গপুরে।
পুলিশ ও স্থা…


খড়্গপুর: জুতো, ঝাঁটা দিয়ে বৃদ্ধা শাশুড়িকে মারধর। সমাজমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ নিল পুলিশ। ভাইরাল ভিডিও দেখে অভিযুক্ত বউমাকে গ্রেপ্তার করল খড়্গপুর মহিলা থানার পুলিশ। ঘটনা ঘিরে শোরগোল রেল শহর খড়্গপুরে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ১৯নং ওয়ার্ডের খরিদা বাজার এলাকার। নব্বই বছর বয়সী শাশুড়িকে মারধর করেন তাঁর বড় বৌমা সুনীতা তেওয়ারী। বাড়ির অন্য ছোটো বৌমা রানু তেওয়ারী ঘটনার প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ওই বউমাই ভিডিও করে সমাজমাধ্যমে তা ছড়িয়ে দেন বলে সূত্রের খবর। আর সেই ভিডিও ভাইরাল হতেই এলাকাবাসীরা এদিন বিকেল নাগাদ বিক্ষোভ দেখান অভিযুক্তের বাড়ির সামনে। পৌঁছান স্থানীয় এক বিজেপি নেত্রীও। তিনিই বিষয়টি পুলিশের নজরে আনেন।


 এরপর পাশবিক এই ঘটনার ভিডিও দেখে দ্রুত পদক্ষেপ নেয় খড়্গপুর মহিলা থানার পুলিশ। ঘটনার নিন্দায় সরব হয়েছেন সমগ্র খড়্গপুরবাসী। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত বউমাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করা হয়েছে।

#Kharagpur #MedinipurLive #BreakingNews #WestMidnapore #ViralVideo #CrimeNews #BengalNews #KharagpurNews #বাংলাখবর #খড়্গপুর #পশ্চিমমেদিনীপুর #Breaking #LatestNews #NewsUpdate #IndiaNews

কোন মন্তব্য নেই