ঘাটাল: শেষ পর্যায়ে রাজ্যে প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষকে অন্নপুর্ণা ভান্ডারের টাকা দিয়েছে রাজ্য সরকার ৷ অনলাইন, অফলাইন সমস্ত আবেদন ক্ষতিয়ে দেখেই টাকা দেওয়া হয়েছে ৷তবে বাদ গিয়েছে প্রায় ২৫ লক্ষ আবেদনকারি৷ বুধবার বিকেলের পর থেকে বহু উ…
ঘাটাল: শেষ পর্যায়ে রাজ্যে প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষকে
অন্নপুর্ণা ভান্ডারের টাকা দিয়েছে রাজ্য সরকার ৷ অনলাইন, অফলাইন সমস্ত আবেদন ক্ষতিয়ে
দেখেই টাকা দেওয়া হয়েছে ৷তবে বাদ গিয়েছে প্রায় ২৫ লক্ষ আবেদনকারি৷ বুধবার বিকেলের পর
থেকে বহু উপভোক্তা সেই টাকা পাওয়ার পরেই বাকি যায়া পাননি তাঁরা বিক্ষোভ শুরু করেছে
বিভিন্ন অফিসে ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও ক্ষীরপাই পুরসভাতে স্থানীয় বাসিন্দারা
চরম বিক্ষোভ দেখালেন পৌরসভাতে গিয়ে ৷তাতে রীতিমতো হেনস্থা হয়েছে বলে দাবি করে পৌরসভার
আধিকারিকরা কাজ ফেলে রাস্তায় বসে আবার বিক্ষোভও দেখালেন ৷
প্রথম ঘটনাটি ঘটেছে ঘাটাল পৌরসভাতে ৷স্থানীয় বহু মহিলা সেখানে
হাজির হয়ে যান অফিসে ৷ চরম ভাবে বিক্ষোভ দেখাতে থাকেন ৷পৌরসভার কর্মীদের ঘিরে নানা
প্রশ্ন করতে থাকেন ৷ কেনো আসেনি?কবে আসবে?আপনাদের গাফিলতিতে আসেনি- এমন একাধিক প্রশ্ন
করতে থাকেন মহিলারা ৷ আধিকারিক কর্মীদের গাফিলতিতেই
টাকা পায় নি-এমন অভিযোগ করে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করা হয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে
৷ বিক্ষোভকারিরা অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকিও দেয় ৷
এতেই কর্মবিরতি করে ঘাটাল পৌরসভার পৌরকর্মীরা। পৌর
কর্মী শিশির কুমার পোড়ে বলেন-“ আমরা কাজ করছিলাম, কিছু দুষ্কৃতি এসে আমাদের কাজে বাধা দেয় ৷
কম্পিউটার ভেঙে দেওয়ার চেষ্টা করে ৷ মহিলা কর্মীদের সাথে আশালীন আচরন করেন ৷ এটা
ঠিক নয় ৷ তাই কাজ বন্ধ করে আমরা রাস্তায় বসলাম ৷” একই রকম বক্তব্য পৌরসভার হেনস্থার
শিকার হওয়া আরও অন্যান্য কর্মীদের ৷ সব কাজ বন্ধ রাখেন তাঁরা ৷
অন্যদিকে বিক্ষোভকারী অন্নপূর্ণা না পাওয়া সুষমা
মন্ডল বলেন- “অফিসের কথা মতো আমরা ফর্ম পুরন
করে জমা দিয়েছিলাম ৷ দুমাস ধরে দিয়ে রাখার পরও টাকা পাচ্ছি না ৷ ওরা এখন বলছে অনলাইনে
করো ৷ সেটা আগে বলতে পারতো ৷ এখন আমাদের টাকা ওদের দিতে হবে ৷ ওরা আমাদের আগে বলেনি
কেনো ৷ অনেকেই পাচ্ছে আমরা পাচ্ছিনা ওদের কারনে ৷” ঘটনার পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে
৷ একই রকমভাবে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন ঘাটাল মহকুমার ক্ষীরপাই পুরসভাতেও৷
#অন্নপূর্ণাভাণ্ডার #AnnapurnaBhandar #ঘাটাল #ক্ষীরপাই #পশ্চিমমেদিনীপুর #MedinipurLive #WestBengal #GovernmentScheme #BengaliNews #BreakingNews #GhatalNews #DBT #LatestNews #বাংলাখবর #TodayNews

কোন মন্তব্য নেই