Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Bankura : আকাশ থেকে বিকট শব্দে বিশাল সাইজের বরফ আছড়ে পড়লো মাটিতে, ভেঙে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে ছুটলো বাসিন্দারা, মনে করেই বমি করছেন অনেকে !

Bankura :  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম প্রতিবেশী জেলা বাঁকুড়াতে ৷ ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার সিমলাপাল৷ শনিবার হঠাৎই আকাশ থেকে প্রায় কুইন্টাল ওজনের বরফের চাঁই পড়লো মাটিতে৷ সেই পড়াকে কেন্দ্র করে চঞ্চল এলাকায়। দুর থেকে লোকজন…

 



Bankura :  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম প্রতিবেশী জেলা বাঁকুড়াতে ৷ ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার সিমলাপাল৷ শনিবার হঠাৎই আকাশ থেকে প্রায় কুইন্টাল ওজনের বরফের চাঁই পড়লো মাটিতে৷ সেই পড়াকে কেন্দ্র করে চঞ্চল এলাকায়। দুর থেকে লোকজন দেখেই দিলেন দৌড় ৷ প্রথমে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থানার ছোটো রামবনী এলাকায়।

 


জানা যায়, শনিবার প্রায় সাড়ে দশটা নাগাদ ছোটো রামবনি এলাকার রাস্তার ধারে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন একাধিক মানুষ সেই সময়েই আচমকা আকাশ থেকে বিকট আওয়াজ এর সাথে ভূপৃষ্ঠে আছড়ে পড়ল বিশাল এক বরফের চাঙ্গড় আওয়াজ শুনে ওই স্থানে কর্মরত মানুষেরা তৎক্ষণাৎই ছুটে পালানোর চেষ্টা করেন৷ বোমা জাতীয় কিছু হতে পারে মনে করে প্রান নিয়ে দৌড়ায় সকলে ৷ পরে ধীর ধীরে অনেকটা অপেক্ষা করার পরে কৌতুহল বাড়ে সেটি দেখার ৷ পরে তারা বরফ পড়া স্থানে গিয়ে দেখেন প্রায় এক কুইন্টাল ওজনের গোলাকার বরফ এর অংশ। পড়ার সাথে সাথে ওই স্থানে বরফটি ভেঙে ছড়িয়ে গিয়েছে ৷ বরফ পড়ার আঘাতে মাটিতে তৈরি হয়েছে একটি গর্ত।স্থানীয় জঙ্গলমহলের মানুষের বিশাল ঠান্ডা বরফ সেটি বুঝতে পেরেই ভেঙে নিয়ে দৌড় বাড়ির পথে ৷ সেটি খাওয়ার কাজে লাগাতে নিয়ে যেতে শুরু করেন অনেকেই ৷ এরপরই কানাকানি হতে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষজন। তবে কিভাবে এই বরফের অংশ ওই স্থানে পড়ল আকাশ থেকে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে সকলেই।

 


 এক প্রত্যক্ষদর্শী জানান ফুট দশেক দূরে তারা কাজ করছিল হঠাৎই আকাশপথে বিকট আওয়াজের সাথে কিছু একটা জিনিস আচমকায় পড়ে গেল মাটিতে। ছুটে গিয়ে দেখেন গোলাকার বরফের অংশ তবে তারা আতঙ্কিত তাদের উপর পড়লে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে। তবে দুর্ঘটনা ঘটলেও ঘটল অন্য জিনিস ৷ অনেকেই আকাশ থেকে পড়া বিশুদ্ধ শিলখন্ড বা বরফ মনে করে বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছেন ৷ সেটা মনে করেই আবার অনেকে বমি করার উপক্রম ৷ কারন বিশেষজ্ঞরা জানাচ্ছেন- আকাশপথে বিমান যাত্রায় থাকা যাত্রীদের টয়লেটের মলমুত্র বিশেষ পদ্ধতিতে জমিয়ে বরফ তৈরী করে চলন্ত বিমান থেকেই মাঝে মধ্যেই আকাশ থেকে ফেলে দেওয়া হয় ৷ এক্ষেত্রেও সবুজ জঙ্গলমহল দেখে হয়তো ফেলা হয়েছিল ৷ কিন্তু তা সুন্দর বরফ মনে করে জঙ্গলমহলের বাসিন্দারা তা চেখে ফেলেছেন ৷ 

কোন মন্তব্য নেই