মেদিনীপুর: পুরনো জমি সংক্রান্ত একটি মামলায় প্রতারনা, জালিয়াতির অভিযোগে শালবনী থানার পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। শনিবার সন্ধ্যায় তাকে খড়গপুর স্ট…
মেদিনীপুর: পুরনো জমি সংক্রান্ত একটি মামলায় প্রতারনা, জালিয়াতির অভিযোগে শালবনী থানার পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। শনিবার সন্ধ্যায় তাকে খড়গপুর স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। এরপরে রাতে শালবনী থানায় রাখা হয়েছিল।পরদিন রবিবার মেদিনীপুর আদালতে হাজির করে পুলিশ ১৪ দিনের পুলিশী হেপাজতের আবেদন করলে বিচারক ৮ দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেছেন ৷নিজেদের হেপাজতে নিয়ে পুলিস তাঁকে জেরা করবে বলে জানা গিয়েছে ৷
রবিবার সকালে সুজয় হাজরার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মেদিনীপুর আদালতে আনা হয়। মেদিনীপুর আদালত রবিবার ছুটি থাকলেও বিশেষ আদালতে সুজয় হাজরাকে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। সুজয় হাজরাকে মেদিনীপুর আদালতে আনা হচ্ছে এমন শুনেই বিজেপির নেতাকর্মীরা জড় হয়ে গিয়েছিলেন আদালত চত্বরে। তাদের হাতে ছিল ডিমের ট্রে। ডিম ছোঁড়া হবে সুজয় হাজরাকে লক্ষ্য করে৷ এই বিষয়টা পুলিশও জানতে পেরেছিল। তাই পুলিশের গাড়ি একেবারে প্রচণ্ড গতিতে সোজা নিয়ে গিয়ে হাজত খানায় ঢুকিয়ে দেয়। তবে তা হলেও ডিমের ট্রে নিয়ে প্রস্তুত ছিলেন বিজেপির কর্মীরা। হাজত খানার বাইরে প্রচন্ড বিক্ষোভ স্লোগান চলে। সুজয় হাজরা চোর, বালিচোর, ইটচোর, নানা রকম শ্লোগান দিতে থাকে। উত্তেজনা পূর্ণ পরিস্থিতি ছিল প্রথম থেকেই।
রবিবার বেলা ১০ টা থেকে টানা বিকাল ৫ টা পর্যন্ত মেদিনীপুর আদালতের হাজত খানার
বাইরে বিজেপির একদল কর্মী ডিম নিয়ে অপেক্ষা করেছে ৷ তার সাথে সাথে সুজয় হাজরা গ্রেফতারির
আনন্দে দফায় দফায় হাজত খানার বাইরে লাড্ডু বিলি হয়েছে ৷ উল্লাস চলে বিজেপি কর্মীদের
৷ উপস্থিত বিজেপি কর্মীরা বলেন-" সুজয় হাজরা একছত্র অধিপত্য বিস্তার
করেছিল। ওর আমলে স্বাভাবিক কাজকর্ম করতে পারত না বিরোধী রাও। আমরা ওর কঠোর শাস্তি
দাবী করছি।"
দুপুর আড়াইটে নাগাদ সুজয় হাজরার উপস্থিতি দেখানো হয়েছে বিচারকের কাছে ৷ সেখানে শালবনী থানার পুলিশ তাঁর বিরুদ্ধে প্রতারনা, জালিয়াতির অভিযোগ দিয়ে ১৪ দিনের নিজেদের হেপাজতের প্রেয়ার দেয় ৷ বিচারক সব দেখে ৮ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷ সরকারি আইনজীবি নাজিম হাবিব বলেন-“সুজয় হাজরাকে আজকে আদালতে হাজির করানো হয়েছিল ৷ ১৪ দিনের পুলিশ হেপাজতের আবেদন করা হয়েছিল ৷ বিচারক ৮ দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেছেন ৷আগামী সোমবার ১৫ জুন তাঁকে পুনরায় হাজির করানো হবে ৷
প্রতারনা জালিয়াতির অভিযোগ রয়েছে ৷ সরকারি জমি বিভিন্ন লোকের নামে নিজের ক্ষমতার অপব্যবহার করে রায়তি হিসেবে পরিবর্তন করেছেন৷তারপর সেগুলিকে প্লট করে প্রোমোটিং করে বিক্রি করেছেন ৷একজন অভিযোককারী বলেছেন-তিনি কারখানা করার জন্য জমি চেয়েছিলেন সুজয় হাজরার কাছে,তার জন্য তাঁর কাছে ১০ লক্ষ টাকা নিয়ে জমি দেননি ও টাকাও ফেরত দেন নি,যা তিনি নিয়েছিলেন ৷ ২০২১ সালে এই ঘটনাটি শালবনির৷

কোন মন্তব্য নেই