Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Medinipur Live: বাড়িতে বলেছিল স্পোর্টস দোকানে যাবে, শেষমেশ কংসাবতীর জলে মিলল পড়ুয়ার নিথর দেহ !

মেদিনীপুর: নদীর জলে তলিয়ে গেলো এক পড়ুয়া। স্থানীয় দুই যুবকের তৎপরতায় প্রাণে বাঁচলো আরও দুই বন্ধু। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ মেদিনীপুর সদরের কনকাবতী এলাকায়। মৃত পড়ুয়ার অতনু পাত্র (১৭)। মেদিনীপুর শহরের চার্চ স্কুলে…

 


মেদিনীপুর: নদীর জলে তলিয়ে গেলো এক পড়ুয়া। স্থানীয় দুই যুবকের তৎপরতায় প্রাণে বাঁচলো আরও দুই বন্ধু। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ মেদিনীপুর সদরের কনকাবতী এলাকায়। মৃত পড়ুয়ার অতনু পাত্র (১৭)। মেদিনীপুর শহরের চার্চ স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। বাড়ি কোতোয়ালী থানার উদয়পল্লী এলাকায়।

 

জানা গিয়েছে,মেদিনীপুর শহরের গোলাপিচকের একটি স্পোর্টস দোকানে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় অতনু। আরও পাঁচ বন্ধু মিলে মোট ছয় জন মেদিনীপুর শহর ছাড়িয়ে চলে যায় শহর থেকে প্রায় ৯ কিমি দুরে কনকাবতী এলাকার কংসাবতী নদীতে। আড্ডা দিতে দিতে সেখানে নদীতে স্নান করতে উদ্যোগী হয়েছিল সকলেই ৷ প্রথমে চারজন একসঙ্গে নামে নাদীতে ৷ নদীতে নেমেই জলে তলিয়ে যায় প্রথমে নেমে পড়া অতনুবাকি দুজনও তলিয়ে যাওয়ার আবস্থায় পৌঁছে যায়৷

 

স্থানীয় বাসিন্দারা জানান, ওরা ছ'জন ছেলে ছিল। প্রথমে যেখানে নদীতে নামতে চেয়েছিল, সেখানে স্থানীয় মানুষজন বাধা দেওয়ায় কিছুটা দূরে গিয়ে নদীতে নামে। সবার বারন সত্বেও স্নান করতে নেমে বিপদ ডাকে ৷ স্নান করতে নেমে ডুবে যাচ্ছে দেখে চেঁচামেচী শুরু করে বাকিরা ৷ কিছুক্ষণ পর ওদের চিৎকার শুনে ছুটে যায় স্থানীয় যুবক নন্দ ভালুক ও রাজীব সিং। তাঁরা দ্রুত জলে নেমে ডুবতে থাকা বাকি দুজনকে টেনে তোলে ৷ তারা গিয়ে জিজ্ঞাসা করলে বলে জলে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে জানা গিয়েছে, ওই ছয়জনের মধ্যে মাত্র একজন সাঁতার জানতো। গ্রামবাসীরা নিজেরা চেষ্টা করার সাথে সাথে খবর দেয় গুড়গুড়িপাল থানায়। অনেক চেষ্টা করে স্থানীয় মানুষজন ও পুলিশ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অতনুকে মৃত বলে ঘোষণা করেন।মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত হবে মৃত পড়ুয়ার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

কয়েকদিন আগেই খড়্গপুর শহরের কয়েকজন যুবক একই ভাবে বাড়ির লোকেদের না জানিয়ে স্নান করতে মেদিনীপুর শহরের পাশে থাকা এনিকেটে কংসাবতী নদীতে নেমে ছিল ৷ সেখানে তিনজনের জলে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটেছিল একসাথে ৷ ফের একই ঘটনা ৷ শহরের যুবকেরা শহর ছাড়িয়ে দুরে গিয়ে নদীতে স্নান করতে নেমে বিপদ ডাকছে ৷


#Medinipur #KangsabatiRiver #BreakingNews #DrowningIncident #AtanuPatra #WestMidnapore #StudentDeath #RiverAccident #MedinipurNews #WestBengalNews #LocalNews #TragicIncident #ChurchSchool #Kangsabati #MedinipurLive 

কোন মন্তব্য নেই