পিংলা: কম্পিউটার ক্লাস সেরে বাড়ি ফেরার পথে কলেজছাত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগ, আটক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ঘোড়ামারা এলাকায়। ঘটনার মুহূর্তে ছাত্রীর চেঁচামেচিতে স্থানীয়…
পিংলা: কম্পিউটার ক্লাস সেরে বাড়ি ফেরার পথে কলেজছাত্রীকে শারীরিক হেনস্থার
অভিযোগ,
আটক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় পশ্চিম
মেদিনীপুর জেলার পিংলা থানার ঘোড়ামারা এলাকায়। ঘটনার মুহূর্তে ছাত্রীর
চেঁচামেচিতে স্থানীয়রা এসে ধরে ফেলেন ওই পুলিশ কনস্টেবলকে। তাকে আটকে রাখেন
গ্রামবাসীরা। তার কাছ থেকে পুলিশ কনস্টেবল এর আইডি সহ পুলিশের যাবতীয় পোশাক ও
সমস্ত কিছু উদ্ধার হয়েছে। আর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে সেক্স বর্ধক ট্যাবলেট সহ বিভিন্ন জিনিসপত্র।
অভিযোগ, কম্পিউটার ক্লাস শেষে রবিবার সন্ধ্যায় সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী।
সেই সময় অন্ধকারের সুযোগ নিয়ে এক ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়ে শারীরিক
হেনস্থার চেষ্টা করে। ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে
ধরে ফেলেন।তাকে আটকে রাখা হয় গ্রামবাসীদের
পক্ষ থেকে একটি ঘরে ৷ খবর দেওয়া পুলিশকে ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়িকা স্বাগতা মান্না। স্থানীয়দের
দাবি,
অভিযুক্ত যুবক বিশ্বজিৎ ভৌমিক এর বাড়ি পিংলা থানার
গোবর্ধনপুর গ্রামে এবং তিনি তমলুক পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত।তাঁর কাছ থেকে তাঁর পরিচয়পত্র,
পুলিশি পোশাক এবং কিছু সেক্স বর্ধক ওষুধ উদ্ধার হয়েছে বলেও
অভিযোগ।
ঘটনার পরে সেখানে হাজির
স্বাগতা মান্না উপস্থিত হয়ে চরমভাবে হুঁশিয়ারি দেন ওই পুলিশ কনস্টেবলকে পুলিশের সামনে। ফাঁসিতে ঝুলিয়ে
দেওয়ার নির্দেশ দেন সেখানে। সেই সাথে ঘটনাস্থলে উপস্থিত পিংলা থানা পুলিশকেও
বিভিন্নভাবে ধিক্কার জানান তিনি। দীর্ঘক্ষণ ধরে চলে বিধায়কের হুঁশিয়ারি বার্তা।
বিধায়ক অভিযুক্তকে পিংলা থানার পুলিশের হাতে তুলে দেন এবং দোষী প্রমাণিত হলে
কঠোরতম শাস্তির দাবি জানান।বর্তমানে পিংলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আটক করা হয়েছে ওই পুলিশ কনস্টেবলকে।
#Pingla #WestMedinipur #MedinipurLive #BreakingNews #Police #CrimeNews #WestBengal #CollegeStudent #Harassment #BanglaNews #PinglaNews #PoliceConstable #LatestNews #Medinipur #বাংলাখবর

কোন মন্তব্য নেই