গড়বেতা:মানসিক ভারসাম্যহীন নাতি রাতে ঘুমোনোর সময়ে কাটারি দিয়ে অতর্কিত পরপর এলোপাথাড়ি কোপ বসালো বাড়ির লোকেদের ৷ ঘটনাস্থলেই দিদাকে কুপিয়ে খুন করল নাতি,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মামা এবং মাসি। অভিযুক্তকে খবর পেয়ে রাতেই গ…
গড়বেতা: মানসিক ভারসাম্যহীন
নাতি রাতে ঘুমোনোর সময়ে কাটারি দিয়ে অতর্কিত পরপর এলোপাথাড়ি কোপ বসালো বাড়ির লোকেদের
৷ ঘটনাস্থলেই দিদাকে কুপিয়ে খুন করল নাতি,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মামা এবং মাসি। অভিযুক্তকে
খবর পেয়ে রাতেই গ্রেফতার করেছে পুলিশ ৷
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার আমলাগোড়া এলাকায়। জানাগিয়েছে- শুক্রবার রাত ১০ টা নাগাদ হঠাত্ পাগলের মতো
আচরন শুরু করে ৷ নাতি সৌরভ দুলে হঠাৎই বাড়ির মধ্যে থাকা তার দিদা নিদ্রা দুলে,
মামা শিবু দুলে এবং মাসি আভা দুলেকে রড দিয়ে মারধর করে ৷ প্রথমে
নিজেদের সেটাতে কোনোভাবে রক্ষা করতে পারলেও পরে ফের সে হঠাত্ কাঠারি দিয়ে কোপাতে
শুরু করে।তখন পরিবারের লোকেরা নিজেদের রক্ষ করতে পারেনি ৷ কোনক্রমে রক্তাক্ত
অবস্থায় মাসি বাইরে বেরিয়ে এসে চিৎকার করলে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে।
কিন্তু অস্ত্র হাতে সৌরভকে আটকাতে কেউ সাহস পায়নি৷ ওই অবস্থায় সৌরভ অস্ত্র নিয়ে ঘুরতে
থাকে ৷খবর দেওয়া হয় পুলিশকে ৷ পরে পুলিশ এলে ওই যুবক তাদের উপরেও হামলার চেষ্টা
করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
ততক্ষণে অবশ্য দিদার মৃত্যু হয়েছে। বাকি আহত মামা ও মাসিকে পুলিশ উদ্ধার করে
পাঠিয়েছে সংলগ্ন বাঁকুড়া হাসপাতালে। আত্মীয় ও প্রতিবেশীদের দাবি- ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল এবং মদ্যপও
ছিল। ওই যুবকের মা মারা যাওয়ার পর সে বর্তমানে মামা বাড়িতেই ছিল। তবে কি কারণে
কালকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে সে তা কেউ বলতে পারে নি।ঘটনার পরে সেখানে পুলিশ মোতায়েন
রাখতে হয়েছে ৷
#Garbeta #WestMedinipur #BreakingNews #CrimeNews #Medinipur #BengaliNews #GarbetaNews #Police #WestBengal #MurderCase #FamilyAttack #MentalHealth #NewsUpdate #MedinipurLive #বাংলাখবর

কোন মন্তব্য নেই