Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

kharagpur: সুজয় হাজরার পর এবার দেবাশীষ চৌধুরী! জমি দখল মামলায় গ্রেফতার তৃণমূলের প্রভাবশালী নেতা

খড়গপুর: এবার পুরনো জমি দখল সংক্রান্ত একটি মামলাতে গ্রেপ্তার করা হলো খড়্গপুরের দাপুটে তৃণমূল নেতা দেবাশীষ চৌধুরী ওরফে মুনমুন চৌধুরীকে। শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে খড়গপুর শহর থেকে। রবিবার তোলা হয়েছে খড়গপুর আদালতে। এ…

 


খড়গপুর: এবার পুরনো জমি দখল সংক্রান্ত একটি মামলাতে গ্রেপ্তার করা হলো খড়্গপুরের দাপুটে তৃণমূল নেতা দেবাশীষ চৌধুরী ওরফে মুনমুন চৌধুরীকে। শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে খড়গপুর শহর থেকে। রবিবার তোলা হয়েছে খড়গপুর আদালতে। এই নেতার গ্রেফতারি ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। তৃণমূলের জেলা সভাপতি হিসেবে সুজয় হাজরা থাকাকালীন দলের সহ সভাপতি ছিলেন জেলার দাপুটে নেতা এই দেবাশীষ চৌধুরী।বর্তমানে দেবাশীষ চৌধুরীর স্ত্রী নমিতা চৌধুরী খড়্গপুর শহরের ১৭ নং ওয়ার্ডের টিএমসি কাউন্সিলার ৷  ইতিমধ্যে প্রায় একমাস আগে শালবনীতে জমি দখল সংক্রান্ত মামলাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা । তারপরে তার বিরুদ্ধে সংযুক্ত হয়েছে আর নানা মামলা। এবার অনুরূপভাবে সহ-সভাপতিও গ্রেপ্তার হলেন একই রকম ভাবে জমি দখল সংক্রান্ত একটি মামলাতে।

 

রবিবার গ্রেপ্তার হওয়া দেবাশীষ চৌধুরীকে পিজন ভ্যানে তোলার সময়-দেবাশিস চৌধুরী বলেন-" আমাকে কেন গ্রেফতার করা হয়েছে, কার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, আমি কিছুই জানিনা। কে অভিযোগকারী তাকেও চিনি না। কোন বিশেষ উদ্দেশ্যে আমাকে গ্রেফতার করা হয়েছে।"

 

ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লক ও শহর থেকে বহু তৃণমূলের পুরনো নেতা কর্মীকে পুরনো মামলায় গ্রেফতার করেছে পুলিশ।। গুটি কয়েকজন জামিন পেয়ে সদ্য জেল থেকে বের হলেও বেশিরভাগই এখনো জেলে। অনেকেই আবার গ্রেফতারের আশঙ্কায় এলাকা ছাড়া। তবে তার মধ্যেই গ্রেফতার হলেন দেবাশীষ চৌধুরী।।

 

পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন-"২০২৫ সালের একটি ঘটনাতে এক মহিলা অভিযোগ করেছেন ৷যেখানে বলা হয়েছে দেবাশীষ চৌধুরী তাঁর লোকজনকে নিয়ে ওই মহিলার জমি দখল করতে গিয়েছিলেন ৷ সেখানে ওই মহিলার ছেলেকেও মারধোর করেছিলেন ৷ মহিলাকেও হেনস্থা করা হয়েছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৷ "

 

মেদিনীপুরে একটি কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতা দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন-" সারা রাজ্যে এমন অনেকেই গ্রেফতার হয়েছে যারা এরকম অবৈধ কাজ করেছে। যদি উনি বেকসুর হন তাহলে জামিন পাবেন।"


#DebashisChowdhury #Kharagpur #TMC #WestMidnapore #PaschimMedinipur #BreakingNews #PoliticalNews #LandGrabbingCase #BengalPolitics #MedinipurLive #KharagpurNews #BanglaNews #CourtNews #ArrestNews #WestBengal

কোন মন্তব্য নেই