মেদিনীপুর: জেলার বিভিন্ন প্রান্তে রাস্তার পাশে থাকা ফুটপাথ উদ্ধার প্রক্রিয়ার মাঝে এবার বড়ো একটি খেলার মাঠের উদ্ধার প্রক্রিয়া শুরু হল মেদিনীপুর শহরে ৷ মেদিনীপুর শহরের পাশে থাকা জামবাগান এলাকায় রয়েছে বিশাল খেলার মাঠ৷ যেখানে প্রতিদ…
মেদিনীপুর: জেলার বিভিন্ন প্রান্তে রাস্তার পাশে থাকা ফুটপাথ
উদ্ধার প্রক্রিয়ার মাঝে এবার বড়ো একটি খেলার মাঠের উদ্ধার প্রক্রিয়া শুরু হল মেদিনীপুর
শহরে ৷ মেদিনীপুর শহরের পাশে থাকা জামবাগান এলাকায় রয়েছে বিশাল খেলার মাঠ৷ যেখানে প্রতিদিন
নানা খেলাধুলা ও স্থানীয়দের বিভিন্ন অনুষ্ঠানে কাজে লাগে ৷শহরের পান্তে থাকা সব থেকে
বড়ো মাঠ ৷ সেই মাঠে পুলিশ সহ বিভিন্ন ফোর্সের পরীক্ষার জন্য দৌড় ও অন্যান্য কসরত্গুলি
অভ্যাস করতেন অনেকে ৷ সেই মাঠটি শনিবার সকাল থেকে পুলিশ উপস্থিত রেখে বেড়া দেওয়া হল৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই মাঠটির পাশে থাকা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বাদাম গবেষনা
কেন্দ্রের মাঠে ৷ বাদাম চাষ করতেই নাকি নিজেদের সেই মাঠ দখল নিয়েছে কেন্দ্রটি ৷
মেদিনীপুর শহরের পাশে আয়ুষ হাসপাতাল সংলগ্ন বাদাম গবেষনা
কেন্দ্রটি চলছিল দীর্ঘদিন ধরে ৷কেন্দ্রীয় সরকারের প্রকল্পে এই গবেষনা হয় ৷ রাজ্য সরকারের
পালা বাদলের পরে সেই গবেষনা কেন্দ্রটিকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ সেখানে
পরিদর্শন করেছেন বর্তমান সরকারের বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিকরা ৷ তারপরই বেশ কিছু
উদ্যোগ নেওয়া হয়েছে গবেষনা কেন্দ্রটিকে নিয়ে ৷ যার পদক্ষেপ নিতে গিয়েই সংলগ্ন এলাকার
মাঠটিকে ঘেরার কাজ শুরু হয়েছে ৷ সেই মাঠের ওপর দিয়ে গিয়েছে রাস্তা ৷ মাঠের বিভিন্ন
প্রান্তে বেশিরভাগ অংশে প্রাচীর আগে থেকেই রয়েছে ৷ বাকি যেটুকু খোলা স্থান ও রাস্তা
সেগুলি বন্ধ করার কাজ শুরু হয়েছে শনিবার থেকে
৷ তা করতে গিয়ে বাধা আসতে পারে এমন আশঙ্কা করে আগে থেকেই সেখানে কতোয়ালী পুলিশ মোতায়েন
রাখা হয়েছিল ৷
আশঙ্কা মতোই স্থানীয়রা বিক্ষোভ দেখান মাঠের রাস্তা বন্ধ পর্বে৷ মাঠটি উন্মুক্ত রাখার আবেদন করেছিলেন আধিকারিকদের কাছে ৷ কিন্তু পরিষ্কার তাতে আমল না দিয়ে সেই মাঠ বন্ধ করে দেন আধিকারিকরা ৷ সেখানে পুলিশ জানিয়ে দেয়- বাধা দিলে গ্রেফতার হতে হবে ৷ তবে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেন নি কোনো আধিকারিক ৷
#Medinipur #Midnapore #Jambagan #BreakingNews #WestMidnapore #Ground #Protest #Police #BengalNews #MedinipurLive #LatestNews #GroundFencing #LocalNews #BanglaNews #ViralNews

কোন মন্তব্য নেই