Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Annapurna Bhandar: টাকা না পেয়ে ঘেরাও, টাকা পেয়ে লাড্ডু! পশ্চিম মেদিনীপুরে নজির

দাসপুর: অন্নপুর্ণা ভান্ডার নিয়ে এবার আরও চাপ ৷ শতশত মহিলা বিক্ষোভ দেখাচ্ছেন অফিসগুলিতে ৷ অন্যদিকে টাকা পেয়ে বহু মহিলা আবার লাড্ডু খাওয়ালেন পঞ্চায়েত কর্মীদের ৷ একই দিনে একই সময়ে দুই ভিন্ন চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরে ৷ শুক্রবা…

 


দাসপুর: অন্নপুর্ণা ভান্ডার নিয়ে এবার আরও চাপ ৷ শতশত মহিলা বিক্ষোভ দেখাচ্ছেন অফিসগুলিতে ৷ অন্যদিকে টাকা পেয়ে বহু মহিলা আবার লাড্ডু খাওয়ালেন পঞ্চায়েত কর্মীদের ৷ একই দিনে একই সময়ে দুই ভিন্ন চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরে ৷ শুক্রবার দুপুরে ঘাটাল মহকুমার দাসপুর বিডিও অফিসে আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ কয়েকশ মহিলার ৷ আধিকারিকদের গাফলতিতে টাকা আসেনি, এমন অভিযোগ করে মহিলারা অফিসের ভেতরে ঢুকে ক্ষোভে ফেটে পড়লেন ৷ জানালেন –কারও ভেরিফিকেশনের অপেক্ষা করতে পারবোনা, টাকা এখুনি দিতে হবে আধিকারিকদের ৷”বিক্ষোভে হাতাহাতির পরিস্থিতি তৈরী হয় পুলিশের সাথে বিডিও অফিসে ৷ অন্যদিকে চন্দ্রকোনার মনোহরপুরে গ্রামপঞ্চায়েত অফিসে লাড্ডু নিয়ে হাজির হলেন সেই মুহুর্তে বহু মহিলা ৷ টাকা পাওয়ার আনন্দে অপিসের কর্মীদের মিষ্টিমুখ করালেন ৷

অন্নপুর্ণা যোজনাতে দ্বিতীয় পর্যায়ে অনেকেরই একাউন্টে টাকা এসেছে ৷ রাজ্যজুড়ে এক কোটির বেশি মহিলার একাউন্টে এই টাকা দেওয়া হয়েছে ৷ কিন্তু  অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করলেও কেনো টাকা আসেনি একাউন্টে এমন সংখ্যাটাও বহু লক্ষ ৷ নিয়মে না পুরন হওয়াতে বহু লক্ষ আবেদনকারি বাতিল  হয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন দুদিন আগে অনুষ্ঠানে ৷ ফলে টাকা না পেয়ে অনেকেরই মনে হয়েছে অফিসের কর্মীরা হয়তো ভুল করেছেন ৷ এমন মহিলা আবেদনকারিদের চরম ক্ষোভ দেখা গেল ৷ টাকা না পেয়ে শুক্রবার দুপুরে দাসপুর এক নম্বর ব্লকের জয়েন্ট BDO কে ঘিরে বিক্ষোভ মহিলাদের।

 

ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ মহিলা হাজির হয়েছিলেন এই বিক্ষোভ দেখাতে ৷ তাদের বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে উইনার্স বাহিনী পর্যন্ত মোতায়েন করতে হয় ৷ তারপরেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়েছে৷ এক মহিলা বলেন- “আমি অনলাইন অফলাইন দুদিকেই ফর্ম পুরন করেছি, অথচ টাকা আসেনি, আমাদের বলছে আরও দুমাস অপেক্ষা করতে হবে ৷ সকলে পাচ্ছে, আমরা দুমাস পাচ্ছিনা ৷ অবিলম্বে অফিসকে আমাদের টাকা দিতে হবে ৷না হলে অফিস আমরা ঘেরাও করে রাখবো ৷” এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ মহিলাদের সামাল দিতে এসে চাপে পড়েন মহিলা পুলিশ কর্মীরাও৷ জয়েন বিডিও সুজন দোলুই বলেন-“আমাদের দাসপুরে ৫৬ হাজার লক্ষীভান্ডার উপভোক্তা, তাদের মধ্যে অন্নপুর্ণাতে আবেদন করেছেন ৪০ হাজার আবেদন করেছেন ৷ তাদের মধ্যে ৩১ হাজার পেয়েছেন ৷ তাই বাকি যারা পাননি তারা ক্ষোভ দেখাচ্ছেন৷বাকিরাও যারা যোগ্য তাঁরাও পাবেন ধৈর্য ধরতে হবে ৷”

 

অন্যদিকে দাসপুরে যখন বিক্ষোভ চলছে ঠিক তখনই লাড্ডু নিয়ে চন্দ্রকোনার মনোহরপুর গ্রামপঞ্চায়েত অফিসে হাজির হয়েছিলেন একদল অন্নপূর্ণা প্রাপক মহিলা ৷ তারা অফিসের কর্মীদের তো বটেই, সেখানে আসা লোকজনকেও লাড্ডু বিলি করলেন টাকা পাওয়ার খুশিতে ৷ ধন্যবাদ জানালেন অফিসের কর্মীদের ৷ 


#অন্নপূর্ণা #AnnapurnaYojana #AnnapurnaScheme #অন্নপূর্ণাভান্ডার #AnnapurnaUpdate
#WestBengalNews #BreakingNews #Daspur #Ghatal #Chandrakona #PaschimMedinipur #Medinipur #বাংলাখবর #TodayNews #NewsUpdate
 GovernmentScheme #DBT #TrendingNews #ViralNews #MedinipurLive

অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা টাকা, অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা আপডেট, অন্নপূর্ণা বিক্ষোভ, দাসপুর BDO অফিস, চন্দ্রকোনা খবর, পশ্চিম মেদিনীপুর সংবাদ, অন্নপূর্ণা DBT, Annapurna Yojana News, West Bengal Government Scheme, Breaking News Bengal, Medinipur Live, Ghatal News Today, Paschim Medinipur News Today.

কোন মন্তব্য নেই