মেদিনীপুরঃ দলীয়কার্যালয়েরভেতরেবাসিন্দাদেরভোটারকার্ড, ব্যাঙ্কপাশবই, বিভিন্নধরনেরনথি , ত্রানেরসামগ্রী৷তৃণমূল কাউন্সিলারের দলীয় কার্যালয়ে হানা দিয়ে উদ্ধার স্থানীয়দের ৷সোমবার রাতে সেখানে ভেতরে ঢুকে এমন নানা সামগ্রী উদ্ধার করেছেন বিজে…
মেদিনীপুরঃ দলীয় কার্যালয়ের ভেতরে বাসিন্দাদের ভোটারকার্ড, ব্যাঙ্ক পাশবই, বিভিন্ন ধরনের নথি , ত্রানের সামগ্রী ৷ তৃণমূল কাউন্সিলারের দলীয় কার্যালয়ে হানা দিয়ে উদ্ধার স্থানীয়দের ৷সোমবার রাতে সেখানে ভেতরে ঢুকে এমন নানা সামগ্রী উদ্ধার করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা ৷ সেই সাথে দীর্ঘদিন ধরে দখল করে রাখা একটি বাড়িও উদ্ধার করা হয়েছে বলে দাবি বিজেপির ৷ পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুসময় মুখার্জীর বল্লভপুর এলাকার কাউন্সিলার কার্যালয়ে সোমবার রাতে চড়াও হন স্থানীয় একদল বিক্ষুব্ধ ৷ তারা ভেতরে প্রবেশ করে এই সমস্ত বিভিন্ন নথি উদ্ধার করেন ৷ সেখানে বেআইনীভাবে বিভিন্ন লোকের আধার কার্ড থেকে ব্যাঙ্ক বই উদ্ধার হচ্ছে দেখে পুলিশকে খবর দেন ৷ সেই সাথে পাশেই অন্য লোকের দখল করে রাখা বাড়িও তালা ভেঙে উদ্ধার করে দেন ৷ পরে সেখানে হাজির হয় কতোয়ালী থানার পুলিশ ৷
পুলিশ এসে বিভিন্ন জিনিস ক্ষতিয়ে দেখে ৷ ততক্ষনে ওই এলাকায় তৃণমূলের
নেতা তথা কাউন্সিলারের বাড়ির সংলগ্ন এলাকায় কয়েকশ মনুষ বিক্ষোভ দেখাতে জড়ো হয়ে যায়
৷ পরিস্থিতি ও ক্ষোভের আগুন দেখে সুসময় মুখার্জী পুলিশের কাছে নিজে গিয়ে
আত্মসমর্পন করেন বলে দাবি স্থানীয়দের ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে হাজির করে
তিন দিনের পুলিশ হেপাজতে নিয়েছে ৷
অন্যদিকে দলীয় কার্যালয়ের ভেতরে বিভিন্ন বেআইনী মজুত
দেখে ভাঙচুর করেন স্থানীয় লোকেরা ৷রাতেই বিভিন্ন জিনিস বের করে পুড়িয়ে দেওয়া হয়
কার্যালয়ের সামনেই ৷ পরে সেই কার্যালয়ে তালা ঝুলিয়ে দওয়া হয়েছে ৷ ফলে মেদিনীপুর
শহরে পরপর তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, প্রাক্তন শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব
সহ এবার গ্রেফতারির তালিকাতে যুক্ত হলেন তৃণমূল কাউন্সিলার সুসময় মুখার্জী ৷
মঙ্গলবার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরে সুসময় মুখার্জীকে
মেদিনীপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কতোয়ালী থানা থেকে ৷তার আগেই থানা চত্বরে
বিশাল ভীড় জমে যায় বিক্ষুব্ধদের ৷ চরম চোর চোর স্লোগানে উত্তেজনা পুর্ন পরিস্থিতি তৈরী করেন
বিক্ষোভকারীরা ৷ পরিস্থিতি সামাল দিতে থানা চত্বর ও মেদিনীপুর আদালত চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
করে দেওয়া হয় ৷ তাতেও চোর চোর স্লেগান ও ডিম নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন বিজেপি নেতারা
৷ তবে একেবারে হাজত খানাতে পুলিশ গাড়ি প্রবেশ করিয়ে দেওয়াতে কোনো রকমের ডিম ছোঁড়ার
সুযোগ পায় নি কেউই ৷ এদিন থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে সুসময় মুখার্জী বলেন- “ষড়যন্ত্র করা হয়েছে৷ আমি আইনী পথে
জবাব দেব৷”
মঙ্গলবার দুপুর মেদিনীপুর আদালতে হাজির
করা পরে পুলিশ সুসময়কে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন করেন ৷ সেখানে বিচারক ৩ দিনের
পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷
#মেদিনীপুর #সুসময়মুখার্জী #তৃণমূল #চোরচোরস্লোগান #মেদিনীপুরখবর #পশ্চিমমেদিনীপুর #রাজনৈতিকবিতর্ক#গ্রেফতার#বাংলাখবর #ব্রেকিংনিউজ #Medinipur #WestBengal #BreakingNews #TMC #PoliticalControversy #ArrestNews #BengalPolitics #ViralNews #GroundReport #NewsUpdate

কোন মন্তব্য নেই