খড়্গপুর: “দুনিয়াতে বিমান কোন মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি হয়নি! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা ফেলার জন্য এটা তৈরি করা হয়েছিল। যাতে দ্রুত বোমা ফেলে দিয়ে লোক চলে আসতে পারে। সাইকেলও কোন ভাল উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়নি। চুরি ডাকা…
খড়্গপুর: “দুনিয়াতে বিমান কোন মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি হয়নি!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা ফেলার জন্য এটা তৈরি করা হয়েছিল। যাতে দ্রুত
বোমা ফেলে দিয়ে লোক চলে আসতে পারে। সাইকেলও কোন ভাল
উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়নি। চুরি ডাকাতি করার জন্য নাকি সাইকেল তৈরি করা
হয়েছিল। যাতে চুরি করে তাড়াতাড়ি পালানো যায়!” -খড়্গপুরে
প্রেস ইনফরমেশন ব্যুরো এর সভাতে এমনই মন্তব্য করলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী
দিলীপ ঘোষ। যা নিয়ে অনেকেই আবার টিপ্পনি কাটতে শুরু করেছেন। এদিন একাধিক সরস
মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সংবাদ মাধ্যমের এই মুহূর্তের কাজকর্ম নিয়ে বিভিন্নভাবে
কটাক্ষ করেছেন হাসিমুখে। প্রতিযোগিতার বাজারে সংবাদ মাধ্যম এখন নারদের ভূমিকা পালন
করছে বলে তিনি বলেন। সেই সাথে একাধিক বিষয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন তিনি
খড়্গপুরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে। যেখানে সেই মুহুর্তে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজীন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক ছাড়াও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক
ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গী, ছিলেন এমআইবি-র ডিজি টি ভি কে রেড্ডি সহ অন্যান্যরা ৷
এদিন সকলের সামনে এমন একাধিক বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন- "দুনিয়াতে এখন আইটি এবং বিউটির চর্চা চলছে। তবে এর গুরুত্ব অপরিসীম। এখন খবর চলছে প্রতিযোগিতার ভিত্তিতে। কি হতে পারে সেটাকে ধরে নিয়ে স্টুডিওর ভিতরে লাইভ শুরু হয়ে যায়। স্পটে না পৌঁছেও ভুল খবর দেওয়া শুরু হয়ে যায় প্রতিযোগিতার কারণে। কোন কিছু কি কি হতে পারে সেটাকে ধরে নিয়েই আবার অনেক খবর হয়ে যায়। খবরের পরে দেখা যায় সেটা আদৌ হয়নি। এটা প্রেস ইনফরমেশন ব্যুরোর দেখা দরকার। আগে সাংবাদিকতা সেবা হিসেবে ছিল, এখন পেশা হয়েছে। এখন নিউজ এর থেকে নয়েজ বেশি হয়। অতিরিক্ত চেঁচামেচির কারণে খবরটাই বোঝা যায় না। সোশ্যাল মিডিয়াতে নিয়ন্ত্রণ না থাকায় ভুলভাল মানুষের নামে ভুল খবর হয়ে যায়। এতে অনেকের ক্ষতি হয়। আদানীর নামেও ভুল খবর করে বড় ক্ষতি করা হয়েছিল। এটা ঠিক নয়। চ্যানেলগুলো এখন মিডিয়া হাউস নয়, বিজনেস হাউস হয়ে গিয়েছে। কাউকে খুশি করতে বা লাভের জন্য নিজেদের অবস্থান বদল করতে থাকে নিউজ হাউসগুলো। তাই নির্বাচনের আগে একরকম প্রচার করে নির্বাচনের পরে অন্যরকম প্রচার করে”।
তারপরেই আধুনিক যুবকে খবর প্রচারে প্রযুক্তি কিভাবে এগিয়েছে তা বলতে গিয়েই বলেন- “বিমান কোনো মহত্ উদ্দেশ্য নিয়ে তৈরী হয় নি ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বোমা ফেলার জন্য তৈরী করা হয়েছিল ৷ যাতে দ্রুত বোমা ফেলে পালাতে পারে ৷ কেউই ধরতে না পারে ৷ সাইকেলও তৈরী হয়েছিল চুরি বা ডাকাতির জন্য ৷ যাতে তাড়াতাড়ি চুরি করে পালানো যায় ৷ পরে এই দুই জিনিসই মানুষের জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে ৷ ”
#DilipGhosh #Kharagpur #WestBengalNews #BengalPolitics #BreakingNews #MediaDebate #PIB #ViralStatement #NewsUpdate #MedinipurNews #Politics #TrendingNews

কোন মন্তব্য নেই