মেদিনীপুর:আশঙ্কাই সত্যি হলো! মেদিনীপুরে শুরু হয়ে গেল উচ্ছেদ অভিযান!দোকানপাট গুটিয়ে উঠে যেতে শুরু করলেন দোকানদারেরা ৷সকলকে দশ দিনের মধ্যে দোকানপাট গুটিয়ে সরিয়ে নিতে বলা হয়েছে! অন্যথায় আইনের কড়া পদক্ষেপ! অর্থাৎ চলতে পারে বুলড…
মেদিনীপুর: আশঙ্কাই সত্যি হলো! মেদিনীপুরে
শুরু হয়ে গেল উচ্ছেদ অভিযান!দোকানপাট গুটিয়ে উঠে যেতে শুরু করলেন দোকানদারেরা
৷সকলকে দশ দিনের মধ্যে দোকানপাট গুটিয়ে সরিয়ে নিতে বলা হয়েছে!
অন্যথায় আইনের কড়া পদক্ষেপ! অর্থাৎ চলতে পারে বুলডোজার! পশ্চিম মেদিনীপুরের
মেদিনীপুর শহর দিয়েই শুরু হচ্ছে সেই ফুটপাত দখল উচ্ছেদ অভিযান। নিজেদের মালপত্র
নিজেরাই খুলে সরাতে শুরু করে দিয়েছেন রাতারাতি সেই দোকানের মালিকেরা। চিত্রটা
মেদিনীপুর শহরে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার।
এই এলাকাতে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে বাস বেরিয়ে যাওয়ার
রাস্তার মুখেই ১৫ টির মত খাবারের দোকান ছিল। হোটেল থেকে মিষ্টির দোকান, চায়ের দোকান সমস্তটাই ছিল। পিচ রাস্তার
পাশে পূর্ত দপ্তরের জায়গার ওপরেতেই অবশ্য বহু বছর ধরে চলছিল এইগুলি। অনেক দোকানদারদের দাবি, তারা নাকি ৪০ বছরেরও বেশি সময় ধরে ওই জায়গায় দোকান করে
এসেছেন। সরকার পরিবর্তন হতেই হঠাৎ উচ্ছেদ অভিযানের
নোটিশ!
দোকানদারদের একটা অংশ বলছেন, পূর্ত দপ্তরের আধিকারিকরা হাজির হয়েছিলেন। তারা এসে
প্রতিটি দোকানদারের নাম উল্লেখ করে নোটিশ ধরিয়ে দিয়ে গিয়েছেন। যেখানে মুখে বলে
দিয়েছেন -দশ দিনের
মধ্যে এখান থেকে উঠে যেতে হবে দোকানপাট গুটিয়ে নিয়ে । না হলে নাকি সব ভেঙে তুলে
দেওয়া হবে। পূর্ত দপ্তরের জায়গা খালি করে দিতে হবে ১০ দিনের মধ্যে। দোকানদাররা নিজেরাও জানতেন ওই জায়গা অবৈধ। তাই কাকুতি- মিনতি করে
অনুরোধ করেছিলেন যদি কোন বিকল্প ব্যবস্থা সম্ভব হয়! কিংবা অর্ধেকের বেশি ছেড়ে
দিয়ে নিকাশী নালার উপর যদি কিছুটা দোকান রাখা যায়। তাতে কোনোটাতেই সম্মতি দেননি
আধিকারিকরা। পরিষ্কার নাকি জানিয়ে দিয়েছেন সব তুলে নিয়ে চলে যেতে হবে।
মেদিনীপুর শহরে জমজমাটী বাজারগুলির বেশিরভাগটাই নিকাশী নালার ওপরে কিংবা পূর্ত
দপ্তরের জায়গার উপরে রয়েছে। নিকাশী নালা পরিষ্কার করতে গেলেও সমস্যা হয় ৷ কারন তার ওপর বসে থাকা দোকানদারেরাই
বাধা। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া
পদক্ষেপ শুরু হতেই এই দোকানদাররা চাপে
পড়তে চলেছেন। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে
নাকি এই উচ্ছেদ অভিযান রাজ্য সরকার পক্ষ থেকে শুরু হচ্ছে। ফুটপাত দখল মুক্ত করনের
লক্ষ্য নিয়েই এই উদ্যোগ শুরু হচ্ছে। প্রশাসন সূত্রে খবর-এরপর থেকে মেদিনীপুর
শহরের সর্বত্রই খুঁজে খুঁজে ফুটপাত দখল মুক্ত করন হবে। আর সেখানেই আতঙ্কে রয়েছেন
শহরের বেশিরভাগ ফুটপাতের পাশে থাকা দোকানদাররা।
নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যজুড়ে ফুটপাত দখল মুক্ত করণ শুরু হয়েছে,শুরু
হয়েছে সরকারি জায়গা দখল করে বসে
থাকা হকারদের সরানোর কাজ৷হাওড়া সহ বিভিন্ন
জেলাতে বুলডোজার দিয়ে ভেঙে সরানো হয়েছে দখল করে বসে থাকা দোকান বাড়ি ৷হয়তো এবার সেই বুলডোজার অভিযান শুরু হতে চলেছে মেদিনীপুর শহরেও।
মেদিনীপুর উচ্ছেদ অভিযান, Medinipur eviction drive, Medinipur bus stand, ফুটপাত দখলমুক্ত অভিযান, Medinipur breaking news, Medinipur Live, পশ্চিম মেদিনীপুর খবর, PWD eviction, সরকারি জমি উচ্ছেদ, bulldozer action Bengal, ফুটপাত উচ্ছেদ, Medinipur Central Bus Stand, West Midnapore News, Bengal News Today, Medinipur Today, Hawker Eviction, ফুটপাত দখল, PWD notice, Medinipur Latest News, West Bengal Breaking News
#Medinipur #MedinipurLive #WestMidnapore #BreakingNews #EvictionDrive #Bulldozer #Footpath #Hawker #PWD #WestBengal #BengalNews #BusStand #LatestNews #বাংলাখবর #মেদিনীপুর

কোন মন্তব্য নেই