ডেবরা: রাজ্যে পালা বদলের পর তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে অভিযান শুরু হয়েছে পুলিশ প্রশাসন ও বিজেপি কর্মীদের ৷ এবার সেই অভিযান হল পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে ৷ ডেবরার তৃণমূলের অঞ্চল সভাপতি তথা সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপ…
ডেবরা: রাজ্যে পালা
বদলের পর তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে অভিযান শুরু হয়েছে পুলিশ
প্রশাসন ও বিজেপি কর্মীদের ৷ এবার সেই অভিযান হল পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে ৷
ডেবরার তৃণমূলের অঞ্চল সভাপতি তথা সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরার
বাড়ী ঘিরে অভিযান পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের ৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই
অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমান সরকারি প্রকল্পের বালতি ও অন্যান্য জিনিস ৷ততক্ষনে
পুরো বাড়ি এলাকা বিক্ষুব্ধ লোকজন ঘিরে বিক্ষোভ শুরু করে ৷ টানা তিনঘন্টা ধরে
অভিযানের পরে সেগুলি উদ্ধার হতেই উপপ্রধানকে আটক করে পুলিশ ৷ কেন্দ্রীয় বাহিনীর
ঘেরাটোপে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পুলিশের হাত থেকে উপপ্রধানকে ছাড়িয়ে
রাস্তায় ফেলে পেটালেন স্থানীয়রা ৷ কোনোভাবে উদ্ধার করে নিয়ে যেতে সক্ষম হয়েছে
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷বুধবার সন্ধা থেকে চরম উত্তেজনা পুর্ন পরিস্থিতি দেখা
গেল সত্যপুর এলাকায় ৷
ওই উপপ্রধান তথা স্থানীয় অঞ্চল তৃণমূলের সভাপতি চন্দন বেরা সরকারি প্রকল্পে
নয়ছয় করতেন বলে অভিযোগ ছিল স্থানীয়দের ৷বিভিন্ন ক্ষেত্রে মানুষের পরিষেবা দিতে কাট
মানিও নিতেন বলেও দাবি স্থানীয়দের ৷ স্বাভাবিক ভাবে বিজেপি নেতা কর্মী সহ
স্থানীয়স্তরে চরম বিক্ষোভ ছিল তাঁকে ঘিরে ৷ এরপর পালা বদল হতেই বিজেপি কর্মীরা
তাঁর বাড়ির পুকুরে ডুবে থাকা সন্দেহ জনক জিনিস দেখতে পান ৷ বুঝতে পারেন সরকারি
প্রকল্পের জিনিস হয়তো বাড়িতে মজুত রেখেছিলেন ৷ এরপরই বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ
দায়ের করেন বিডিও অফিসে ৷
এই নিয়ে ডেবরা বিডিওর কাছে একটি লিখিত অভিযোগও দায়ের হয় বুধবার দুপুরে। তারপরেই
ডেবরা থানার ওসি পলাশ কুইলা ও জয়েন্ট বিডিও পুলিশ বাহিনী নিয়ে বাড়ীতে তল্লাশি
চালাতে শুরু করেন ৷ খবর পেয়ে বুধবার দুপুরের পরে তল্লাশীর মুহুর্ত থেকে অঞ্চল
সভাপতির বাড়ীর বাইরে মানুষের ভিড় জমে যায়, বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতা
কর্মীরা ৷ পুলিশ ও বিডিও উপস্থিত থেকে দীর্ঘক্ষন তল্লাশি চালায় ৷বিকেল সাড়ে চারটা
থেকে সন্ধা সাড়ে সাতটা পর্যন্ত তল্লাশি চলে ৷ তাতে সরকারি প্রকল্পের পাইপ থেকে
বালতি বহু উদ্ধার হয়েছে ৷ তারপরেই চন্দনকে আটক করে পুলিশ ৷ বাইরে ততক্ষনে বিশাল
ভীড় ও উত্তেজনা নিয়ন্ত্রনের বাইরে হয়ে যায় ৷সেখানে মোতায়েন করতে হয় বিশাল
কেন্দ্রীয় বাহিনী ৷ কড়া নিরাপত্তার বেড়াজালে করে চন্দনকে গাড়িতে তোলার চেষ্টা
করে পুলিশ ৷ তখনই ক্ষিপ্ত স্থানীয়রা পুলিশের কাছ থেকে ছাড়িয়ে মারতে শুরু করে
রাস্তায় ফেলে ৷ সঙ্গে থাকা পুলিশও পড়ে যায় রাস্তায় ৷ কেন্দ্রীয় বাহিনী কোনোভাবে
উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায় ৷ এলাকায় মোতায়েন রাখতে হয়েছে বিশাল বাহিনী ৷
স্থানীয় বিজেপি নেতা মতিউর রহমান বলেন- “ এলাকাতে বিশাল দাপট চলতো ৷ প্রতিটা প্রকল্পে সাধারন মানুষের কাছ
থেকে তোলা নিতেন এই উপপ্রধান চন্দন বেরা ৷ দুর্নীতির চরম শিখরে ছিলেন ৷ আজ তাঁর পুকুরে
কিছু ডোবানো রয়েছে দেখতে পেয়ে অভিযোগ করেছিলাম ৷ তারপর উদ্ধার হয়েছে সরকারি প্রকল্পের
বিভিন্ন জিনিস ৷ ”
#Debra #WestMidnapore #ChandanBera #TMC #TrinamoolCongress #PoliceRaid #CorruptionAllegation #WestBengalPolitics #BJP #CentralForce #Satyapur #GovernmentScheme,#BreakingNews #BengaliNews #PaschimMedinipur,#DebraNews,#PaschimMedinipur,#BengalPolitics,#TMC,#BJPBengal,#CorruptionScam,#PublicOutrage,#CutMoneyControversy,#BengalPublicRoar,#ChandanBera,#GovernmentSchemeScam,#WestBengalNews

কোন মন্তব্য নেই