Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Garbeta : "কাটমানি ফেরত শিবির! গড়বেতায় ১২০ গরিব মানুষের হাতে ফিরল ২.৪০ লক্ষ টাকা"

গড়বেতা: তৃণমূল জমানার চরম দুর্নীতির এক অকাট্য প্রমাণ মিলল গড়বেতায়। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অসহায় গরিব মানুষের কাছ থেকে যে 'কাটমানি' লুঠ করা হয়েছিল,তৃণমূলের নেতাদের কাছ থেকে সেই টাকা হিসেব করে উদ্ধা…

 


গড়বেতা: তৃণমূল জমানার চরম দুর্নীতির এক অকাট্য প্রমাণ মিলল গড়বেতায়। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অসহায় গরিব মানুষের কাছ থেকে যে 'কাটমানি' লুঠ করা হয়েছিল,তৃণমূলের নেতাদের কাছ থেকে সেই টাকা হিসেব করে উদ্ধার করে, দাতা সাধাদরন মানুষদের খাতার পাতায় সই করিয়ে আজ সেই টাকা উপভোক্তাদের ফেরত দেওয়া হলো। বৃহস্পতিবার বিকেলে গড়বেতা ৩ নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের মেটাডহর পূর্ব বুথে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি বিশেষ শিবির থেকে এই টাকা ফিরিয়ে দেওয়া হয়।বিজেপির দাবি- মানুষের কাছে সরকারি প্রকল্প রীতিমতো তৃণমূলের নেতারা বিক্রি করেছিলেন ৷ প্রতি ক্ষেত্রে টাকা তোলা হয়েছে ৷সেই সমস্ত তোলবাজ নেতাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে তাই ফেরত দেওয়া হল যারা দিয়েছিলেন তাঁদের ৷

 

স্থানীয় সূত্রে খবর, আবাস প্রকল্প সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এলাকার খেটে খাওয়া মানুষের টাকা দিনের পর দিন অন্যায়ভাবে আত্মসাৎ করা হয়েছিল। স্থানীয়রা যারা টাকা দিয়েছিলেন তৃণমূলের নেতাদের তাঁরা হিসেব রেখেছিলেন ৷ অথচ সেই টাকার বিনিময়ে কোনো সুবিধা তারা বেশিরভাগই লোকেরা পাননি ৷ অথচ নেতাদের দাপটে সেই টাকা দিয়েও মুখ ফুটে কিছু বলতে পারছিলেন না স্থানীয় গরীবেরা ৷ ক্ষমতার পরিবর্তন হতেই সেই তোলাবাজ নেতাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয় বিজেপি নেতাদের উদ্যোগে ৷ সেই সাথে তাদের হাত দিয়ে দাতা গরীবদের নাম সংগ্রহ করা হয় ৷ তালিকা তৈরী হয় কার কতো টাকা নিয়েছিল ৷ বৃহস্পতিবার বিকেলে প্রকাশ্য শিবিরে খাতায় নাম নথিভুক্ত করিয়ে, উপভোক্তাদের সই নিয়ে সেই লুটের টাকা ফেরত দেওয়া হয়৷

 

সব মিলিয়ে এই তোলার টাকা ফেরতের শিবিরে ১২০ জন গরীব মানুষ, যাদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল,তাদের মোট ২ লক্ষ ৪০ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ কিছুটা হলেও টাকা পেয়ে স্বস্তি স্থানীয়দের ৷ এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি মাইনরিটি মোর্চার সহ সভাপতি মিন্টু মিদ্দা বলেন-“ এখানকার  তৃণমূলের নেতারা এভাবেই মোটা টাকা সরকারি সুবিধা পাইয়ে দেবে বলে তুলেছিল ৷ তাদের কাছ থেকে টাকা পুনরায় উদ্যোগ নিয়ে উদ্ধার করে দাতা গরীবদের ফিরিয়ে দেওয়া হল ৷

 

তবে বিষয়টি নিয়ে অন্য মন্তব্য করেছেন বিজেপির জেলা সহ সভাপতি অরুপ দাস ৷ তিনি বলেন- “ এখন সরকার আমাদের তৈরী হয়েছে ৷ প্রশাসনের লোকজনদের এই কাজের দায়ীত্ব ৷ আমরা আমাদের কর্মীদের বলবো এই কাজ আমরা নিজেরা না করে প্রশাসনের হাতে তুলে দিন ৷ না হলে বিষয়টি বেআইনি হবে ৷ ”


#Garbeta #WestMedinipur #BJP #TMC #CutMoney #PoliticalNews #BengalPolitics #GarbetaNews #ChandrakonaRoad #GovernmentScheme #CorruptionAllegation #MedinipurLive #WestBengalNews #BreakingNews #BanglaNews

কোন মন্তব্য নেই