মেদিনীপুর শহরের দীর্ঘদিনের অন্যতম সমস্যা ছিল ক্রমশ সংকুচিত হয়ে পড়া রাস্তা, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখল। বছরের পর বছর ধরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের একাংশের অভিযোগ ছিল, শহরের বিভিন্ন এলাকায় রাস্তা ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় যা…
মেদিনীপুর শহরের দীর্ঘদিনের অন্যতম সমস্যা ছিল ক্রমশ সংকুচিত হয়ে পড়া রাস্তা, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখল। বছরের পর বছর ধরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের একাংশের অভিযোগ ছিল, শহরের বিভিন্ন এলাকায় রাস্তা ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় যানজট এবং পথচলার দুর্ভোগ বেড়েই চলেছে। তবে এবার সেই পরিস্থিতির পরিবর্তনে উদ্যোগী হয়েছে প্রশাসন।
পরিবর্তিত সরকারের প্রতিনিধিদের উদ্যোগে এবং প্রশাসনিক আধিকারিকদের তৎপরতায় শহরের রাস্তা দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ নজরদারি শুরু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ফুটপাত দখল এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান।
বুধবার সন্ধ্যা থেকে মেদিনীপুর শহরের এলআইসি মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক পুলিশ অভিযান চালায়। রাস্তার ধারে এবং নিষিদ্ধ এলাকায় পার্কিং করে রাখা মোটরবাইকগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে দেখা যায়, বহু দোকান তাদের পণ্যসামগ্রী দোকানের বাইরে ফুটপাত ও রাস্তার উপর সাজিয়ে রেখেছে। এতে পথচারীদের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি যান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দোকানের বাইরে রাস্তার উপর কোনও মালপত্র রাখা যাবে না। নিয়ম ভঙ্গ করলে সেই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি দোকানে আসা ক্রেতারা যদি রাস্তার উপর বা নিষিদ্ধ স্থানে বাইক পার্কিং করেন, তাহলে শুধু গাড়ির বিরুদ্ধে নয়, সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর শহরকে দখলমুক্ত এবং যানজটমুক্ত করতে ধারাবাহিক অভিযান চালানো হবে। শুধু ফুটপাত দখল বা অবৈধ পার্কিং নয়, খুব শীঘ্রই অবৈধ টোটো চলাচলের বিরুদ্ধেও বিশেষ অভিযান শুরু হতে চলেছে। প্রশাসনের দাবি, শহরের স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে এবং নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মেদিনীপুরবাসীর একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসনের এই কঠোর অবস্থান শহরের পরিবহন ব্যবস্থা ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
মেদিনীপুর খবর, Medinipur News, Midnapore News, মেদিনীপুর শহর, রাস্তা দখলমুক্ত অভিযান, ফুটপাত দখল, অবৈধ পার্কিং, ট্রাফিক পুলিশ অভিযান, Medinipur Traffic Police, Illegal Parking Medinipur, Footpath Encroachment, Medinipur City News, West Bengal News, অবৈধ টোটো, Medinipur Live, Breaking News Medinipur
#Medinipur #Midnapore #MedinipurNews #BreakingNews #TrafficPolice #FootpathEncroachment #IllegalParking #WestBengalNews #MedinipurLive #RoadEncroachment #Toto #CityNews #BengaliNews #PaschimMedinipur #RoadSafety

কোন মন্তব্য নেই