মেদিনীপুরঃ“আমি তৃণমূলের কোনো সদস্যই ছিলাম না,বঞ্চিত হয়েছি,তবে মুখ্যমন্ত্রীর উন্নয়নে রয়েছি ৷ বিজেপি ডাক দিলে অনুসরন করবো”- পরিষ্কার সুর পাল্টালেন তৃণমূল নেতা নির্মল ঘোষ ৷ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের প্রবীন নেতা তথা জেলা পরিষদের…
মেদিনীপুরঃ “আমি তৃণমূলের কোনো সদস্যই ছিলাম না,বঞ্চিত
হয়েছি,তবে মুখ্যমন্ত্রীর উন্নয়নে রয়েছি ৷ বিজেপি ডাক দিলে অনুসরন করবো”- পরিষ্কার
সুর পাল্টালেন তৃণমূল নেতা নির্মল ঘোষ ৷ পশ্চিম মেদিনীপুর জেলা
তৃণমূলের প্রবীন নেতা তথা জেলা পরিষদের তিনবারের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ । একসময়ে
আইএনটিটিইউসি-র জেলা সভাপতি ছিলেন তিনি । তবে আজ তিনি বলছেন- আমি তৃণমূলের কোনো
সদস্যই ছিলাম না । বিভিন্ন ভাবে বঞ্চনা করা হয়েছে আমাকে। খড়্গপুরের তৃণমূল নেতা
প্রদীপ সরকার, সবং এর তৃণমূলের শীর্ষনেতা মানস ভুঁঞার পরে এবার তৃণমূল থেকে সরে
বিজেপি প্রীতির খোঁজে আরও এক তৃণমূল নেতা নির্মল ঘোষ । সম্প্রতি মেদিনীপুর শহরে
প্রদোত স্মৃতিসদনে আয়োজিত সরকারি অনুষ্ঠানে দিলীপ ঘোষের সাথেই বসে থাকতে দেখা
গিয়েছে নির্মল ঘোষকে । যা নিয়ে জল্পনা তৈরী হলেও লির্মল ঘোষের দাবি- সরকারি
অনুষ্ঠানে জেলা পরিষদরে কর্মাধ্যক্ষ হিসেবে উপস্থিত ছিলাম ।
অনুষ্ঠান শেষে তিনি বলেন- “উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে সমস্ত রাজনৈতিক
দলকে সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুসারে নিয়ে চলছেন,
আমরা তার পক্ষে। স্বাভাবিক অবস্থায় যেহেতু আমরা জেলা
পরিষদে রয়েছি, সেহেতু আমরা উন্নয়নের সঙ্গে রয়েছি। তাই এই পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানে
নিজে উৎসাহিত হয়ে সরকারি এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি”।
নির্মল ঘোষ আরও বলেন-"আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। এটাই প্রকৃত সত্য। বিধানসভার
টিকিট বিলির ক্ষেত্রে আমাকে বঞ্চিত করা হয়েছে। উন্নয়নের সঙ্গে থাকছি,
মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি। আগামী দিনে কোন দল করব কি করব না
সেটা পরে কথা। মাথায় রাখবেন তৃণমূল দলের আমি কোন সদস্যই ছিলাম না। শুধুমাত্র জেলা
পরিষদের সদস্য ছিলাম। দলের কোন পোর্টফোলিও আমি ছিলাম না। তিনবারের জেলা পরিষদের
কর্মাধ্যক্ষ ছিলাম ঠিকই কিন্তু দলের কোন সদস্যই ছিলাম না।"
বিধানসভার টিকিট পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ করে তিনি বলেন-"আমার মত
লোকেদের টিকিট বিলের ক্ষেত্রে বঞ্চনা করা হয়েছে। শেষবার ২০১৬ সালে যা দেওয়া
হয়েছিল। কারা করেছে এসব সেটা বলতে চাইছি না। হয়তো ভেবেছিল আমাদের মত লোকেদের
সময় শেষ হয়ে গেছে বা চায়না। দলের কাজকর্ম যেভাবে হয়েছিল,
যেভাবে মানুষের কাছে পৌঁছানো দরকার ছিল সেটা কেউই
পৌঁছায়নি। যে কারণে পরিবর্তন হয়ে গেল।"
এদিন বিজেপির দিলীপ ঘোষ সহ বিজেপি নেতাদের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে নির্মল
ঘোষ বলেন- "আমাদের ব্যক্তিগত সম্পর্ক গুলো নষ্ট হয়ে গিয়েছিল। বিরোধী
রাজনৈতিক দল হলেই রাস্তায় দাঁড়িয়ে কথা বলার মত অবস্থাই ছিল না। এখন পরিবেশ
আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। দিলীপ দা-র সঙ্গে রাজনৈতিক প্লাটফর্মেই একমাত্র
বক্তৃতা। ব্যক্তিগতভাবে আমি কোথাও কাউকে গালাগালি করিনি। তবে ভারতীয় জনতা পার্টি
যদি মনে করে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ নেতাদের তারা সুযোগ দেবেন,
তাহলে আমরা সেই জায়গাটা অনুসরণ করব।"
#NirmalGhosh #TMC #BJP #DilipGhosh #WestMidnapore #PoliticalNews #BengalPolitics #MedinipurLive #BreakingNews #WestBengalNews #TrinamoolCongress #BJPBengal #MidnaporeNews #Politics2026 #ViralNewsনির্মল ঘোষ
Nirmal Ghosh তৃণমূল নেতা নির্মল ঘোষ বিজেপিতে যোগ BJP Join News পশ্চিম মেদিনীপুর রাজনীতি Dilip Ghosh তৃণমূল কংগ্রেস West Midnapore Politics Bengal Political News BJP West Bengal Suvendu Adhikari Government TMC Leader BJP Midnapore Political News

কোন মন্তব্য নেই