Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Medinipur Hospital: মেদিনীপুর মেডিকেলে বড় পরিবর্তন! হলুদ রঙে ঘিরে নতুন জল্পনা

মেদিনীপুর: হলুদ রঙের হয়ে যাচ্ছে মেদিনীপুর হাসপাতাল! রঙের সঙ্গে নাকি পাল্টে যাচ্ছে হাসপাতালে পরিষেবাও। দাবি বিজেপির। তবে হলুদ রঙের হাসপাতাল বা সরকারি বিল্ডিং খুব একটা দেখা যায় না। মেদিনীপুর শহরে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ মেদিনীপ…

 


মেদিনীপুর: হলুদ রঙের হয়ে যাচ্ছে মেদিনীপুর হাসপাতাল! রঙের সঙ্গে নাকি পাল্টে যাচ্ছে হাসপাতালে পরিষেবাও। দাবি বিজেপির। তবে হলুদ রঙের হাসপাতাল বা সরকারি বিল্ডিং খুব একটা দেখা যায় না। মেদিনীপুর শহরে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রং হলুদ হচ্ছে তা দেখে অনেকেই নানান ভাবনা ভাবতে শুরু করেছেন। অনেকেই মনে করছেন এটা কি গেরুয়াকরণ হবে! এখনই অবশ্য তা বলছে না বিজেপি। বিজেপির নেতৃত্বদের কৌশলী দাবি-প্রশাসন এটা করছে সুতরাং বিষয়টা প্রশাসনই জানে। যদিও প্রশাসনিক আধিকারিকরাও এই নিয়ে কোন মন্তব্য করেননি।

 

জানা গিয়েছে রাজ্য সরকারে ক্ষমতা পরিবর্তনের পরেই রাজ্যজুড়ে বিভিন্ন পুরনো পদ্ধতি বা পুরনো জিনিস পাল্টানোর চেষ্টা শুরু হয়েছে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরে যে গুলি ছিল তার অন্যতম হলো স্বাস্থ্যপরিসেবা। বিজেপির স্বাস্থ্যসেলের কর্মীরা প্রতি নিয়ত মেদিনীপুর হাসপাতাল পরিদর্শন করছেন। বিধায়ক শংকর গুছাইত নিজে মেদিনীপুর হাসপাতাল ঘুরে সেখানে কি কি পরিষেবা কি অবস্থায় রয়েছে তা বোঝার চেষ্টা করেছেন। খাবারের গুণগত মান কেমন তাও দেখার চেষ্টা করেছেন তিনি। সমস্ত খতিয়ে দেখে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে তিনি রিপোর্ট করেছিলেন। 


অনুরূপ রিপোর্ট অবশ্য বিভিন্ন জেলা থেকেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে হাজির হয়েছিল। একাধিক সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত পরিবর্তন শুরু হয়েছে। চিকিৎসকদের উপস্থিতি থেকে আরম্ভ করে ভর্তি থাকা রোগীদের খাদ্যের গুণমানের পরিবর্তনের উদ্যোগ নিতে পদক্ষেপ হয়েছে।। বাজেটে হাসপাতালে রোগীদের পুরনো যে বরাদ্দ তা দ্বিগুণেরও বেশি করে দেওয়া হয়েছে।  এবার পরিকাঠামগত পরিবর্তন শুরু হচ্ছে।

 

আপাতত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বেশ কয়েক দফায় বৈঠকের পর কিছু কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক শংকর গুছাইত। তার মধ্যে প্রথমে যেটা দেখা যাচ্ছে তা হল মেদিনীপুর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর রং পাল্টানো শুরু হয়ে গিয়েছে। সাদা রং পাল্টে সেখানে হলুদ রং করা হচ্ছে। বিল্ডিং এর বেশিরভাগটাই এই রং করা হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।


 সেই সাথে হাসপাতালের সামনে বসানো হচ্ছে ডক্টর বিধান চন্দ্র রায়ের মূর্তি। বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস তথা ১ জুলাই সেই মূর্তি প্রতিস্থাপন হয়তো হতে পারে। তবে হাসপাতালের হলুদ রং নিয়ে নানান কৌতুহলী প্রশ্ন উঠেছেবিজেপি স্বাস্থ্যসেলের আহ্বায়ক পবিত্র সাহুর দাবি-"সবকিছুর পরিবর্তন হচ্ছে।পরিষেবাও পাল্টাচ্ছে ৷তবে রঙের বিষয়টা বলতে পারবেন আধিকারিকরা ৷"


#MedinipurLive #Medinipur #Midnapore #WestMedinipur #BreakingNews #HospitalNews #MedicalCollege #BengalNews #WestBengal #BJP #HealthNews #ShankarGuchhait #Healthcare #BanglaNews #TrendingNews #ViralNews #EmergencyBuilding #BidhanChandraRoy #NewsUpdate #YouTubeNews

কোন মন্তব্য নেই