Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

MANAS VUNIA : শুভেন্দুর প্রশংসার পরেই তৃণমূল ছাড়লেন মানস ভুঁঞা! গুঞ্জন তুঙ্গে

সবং: এবার তৃণমূল ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন সিনিয়ার তৃণমূল নেতা মানস রঞ্জন ভুঞা ৷ শনিবার রাতে নিজে সিদ্ধান্ত নিয়ে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে নিজের বার্তা তথা চিঠি পাঠিয়েছেন ৷ সেখানে নিজের প্রাথমিক সদস্যপদ ছাড়ছেন বলে জানিয়ে…

 


সবং: এবার তৃণমূল ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন সিনিয়ার তৃণমূল নেতা মানস রঞ্জন ভুঞা ৷ শনিবার রাতে নিজে সিদ্ধান্ত নিয়ে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে নিজের বার্তা তথা চিঠি পাঠিয়েছেন ৷ সেখানে নিজের প্রাথমিক সদস্যপদ ছাড়ছেন বলে জানিয়ে দেন ৷ এই প্রসঙ্গে মানস ভুঞাকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন- “ নিজ সিদ্ধান্তে , নিজ দর্শনগত কারনে আমি তৃণমূলের প্রাথমিক সদস্য পদ পরিত্যগ করছি ৷ আমি নেত্রীকে চিঠি দিয়েছি ৷ পরবর্তি কি পদক্ষেপ হবে তা আমার কর্মীদের সাথে বা সঙ্গীদের সাথে আলোচনা করে জানাবো ৷  

 

তবে এখুনি তিনি অন্য কোথাও যাচ্ছেন কিনা তা পরিষ্কার করেন নি ৷ রাজনৈতিক মহলে এই বিষয় জানাজানি হতেই আলোড়ন পড়ে গিয়েছে ৷ জেলা তো বটেই রাজ্যজুড়ে কানাঘুষো পরিস্থিতি তৈরী হয়েছে ৷ অনেকেই মনে করছেন তৃণমূলে থাকলে বর্তমান শাসকদলের রোষ নেমে আসতে পারে ৷ পুরনো ফাইল খুলে মানস ভুঞাকেও গ্রেফতার করা হতে পারে ৷ ৯ জুন মানস ভুঞাকে গ্রেফতারির দাবিতে একটি মিছিলও দেখা গিয়েছে বিজেপির পক্ষ থেকে সবং এলাকাতে ৷ যেখানে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ করে মানস ভুঁঞাকে গ্রেফতারি দাবি করেছিলেন স্থানীয় বিজেপি  কর্মীরা৷ তাই যেভাবে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরাকে গ্রেফতার করা হয়েছে, এমনকি অভিষেক ব্যানার্জীকে পর্যন্ত নানা মামলাতে জড়িয়ে গ্রেফতারির পরিস্থিতি তৈরী করা হয়েছে, তাতে মানস ভুঞার মতো নেতাদের ক্ষেত্রেও খাঁড়া নেমে আসতে পারে বলে মনে করছেন অনেকে৷ তাই হয়তো তৃণমূলের ছত্রছায়া থেকে সরে যেতে চাইছেন মানস বাবু ৷ তবে এই প্রসঙ্গে মানস ভুঞা-র বিরক্তি কর প্রতিক্রিয়া ৷ তিনি বলেন- তৃণমূলও আমাকে অনেক মামলা দিয়েছিল প্রথমে। তাতে কি হয়েছিল ? এসব ভিত্তি হীন গুজব২০১৬ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মানস ভুঞা ৷ তারপর রাজ্যের সেচ দফতরের মন্ত্রী পর্যন্ত হয়েছেন ৷ দশবছর ক্ষমতার শীর্ষে থাকার পর ২০২৬ এ নির্বাচনে নিজে ও দল হারার পরেই ক্ষমতা হারিয়ে কয়েক সপ্তাহের মাথায় তৃণমূলও ছাড়লেন তিনি ৷

 

তবে হারার পরে মানস ভুঞা বিজেপির প্রতি বা শুভেন্দু অধিকারির প্রতি সুর নরম করছেন বলে রাজনৈতিক গুজব ইতিমধ্যেই রটেছে । বিশেষ করে সম্প্রতি ফলাফল ঘোষনার পরে যে কয়েকটি সাংবাদিক সম্মেলন মানস বাবু করেছিলেন, তাতে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর হওয়া যথেষ্ট প্রশংসা করেছিলেন তিনি ।এরমাঝে দল ছেড়ে দেওয়ার বিষয় সামনে আসতেই সেই গুজব জোরালো হয়েছে ৷ সেই বিষয়েও প্রতিক্রিয়া দিয়েছেন- তাঁকে হারিয়ে বিজেপি থেকে জেতা সবং এর বিজেপি বিধায়ক অমল পন্ডা ৷ যিনি মানস ভুঞা-র ৪০ বছরের রাজনৈতিক সেনাপতি ও ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে পরিচিত  ৷ তিনি বলেন- “ আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই ৷ মানস ভুঁঞা আমার খুব প্রিয় মানুষ ৷ রাজনীতি ভোটের সময় করেছি, এখন আর নয়, এবং তা থেকে প্রতিশোধ নিতে হবে এমনটাও নয় ৷ তবে তিনি দলে আসবেন কি আসবেন না জানিনা! এলেও দল সেটা বুঝবে ৷ এখানে আমার কোনো মতামত নেই ৷

তবে এই দল ছাড়ার পরে মানস বাবু অন্যদলে যাবেন নাকি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই ৷

#ManasBhunia #TMC #TrinamoolCongress  #MamataBanerjee #WestBengalPolitics #BengalPolitics
#PoliticalNews #BreakingNews #BJP #SuvenduAdhikari #Sabang #WestBengal #BanglaNews
#NewsUpdate #MedinipurLive

 

কোন মন্তব্য নেই