Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Manas Bhunia : ৫ লক্ষ টাকায় চাকরি! ক্ষমতা বদলাতেই চাকরি উধাও, মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

সবং: এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা মানস রঞ্জন ভূঁইয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর হল সবং থানায়। মানস ভূঁইয়াসহ তার সহযোগিতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স ও আরো একজনের বিরুদ্ধে অভিযোগ করেছে…

 


সবং: এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা মানস রঞ্জন ভূঁইয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর হল সবং থানায়। মানস ভূঁইয়াসহ তার সহযোগিতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স ও আরো একজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন সবং এর বাসিন্দা। তবে অভিযোগ অস্বীকার মানসের।

 

জানা গিয়েছে সবং এর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা বিকাশ কুমার এই এফআইআর করেছেন। তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন-২০২৬ এর মার্চ মাসে বিকাশ বাবুর স্ত্রী মঞ্জু তুং কে সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নাকি তৎকালীন সেচ মন্ত্রী মানস বাবু। এজন্য নাকি মানস ভূঁইয়ার মধ্যস্থতায় পাঁচ লক্ষ টাকার বিনিময়ে , মানসের সহযোগী এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, ও তৃণমূল নেতা ভোলানাথ দে পদক্ষেপ নিয়ে সবং এলাকার সেচ দপ্তরে নিযুক্ত করিয়ে দেন বিকাশ বাবুর স্ত্রীকে। সেইমতো এক মার্চ থেকে একটি অফিসে ক্লারিকেল পদে কাজে যোগদান বিকাশ বাবুর স্ত্রী। অফিসের আধিকারিক এর সামনে রোজ স্বাক্ষর করে নিজে কাজে যোগ দিতেন। কিন্তু ক্ষমতার পরিবর্তন হতেই ৫ ই মে ওই আধিকারিক জানিয়ে দেন আর কাজে আসতে হবে না। চাকরি আর থাকছে না।

 

এতেই হতাশ হয়ে গিয়েছেন ওই মহিলা। প্রতিবেশীদের গঞ্জনা ও নানা রকম টিটকিরি  তাকে নাকি প্রতিনিয়ত পেতে হচ্ছে। এই অবস্থায় মোটা টাকা দেওয়ার পরেও চাকরি না থাকায় সবং থানাতে এই তিন ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বিকাশ কুমার তুং। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা শিশির কুলভি বলেন-" এমন একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে একাধিক তৃণমূল নেতার নামে এই এলাকায়। যিনি অভিযোগ করেছেন তিনি মানস বাবুর খুব ঘনিষ্ঠ ছিলেন একসময়কার। নিশ্চয়ই মিথ্যা বলছেন না। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক"।



অভিযোগ অস্বীকার করেছেন মানস ভুঁইয়া। তিনি বলেন-" এটা আর কিছু নয় পরিস্থিতি পাল্টানোর অভিযোগ। পরিস্থিতি পাল্টেছে বলে একটা অভিযোগ করে দেওয়া হয়েছে। ৪০ বছরের বেশি রাজনৈতিক নেতা হিসেবে নিজের পদে থাকাকালীন একটা সুপারি পর্যন্ত কারো কাছ থেকে নেইনি। এই অভিযোগও মিথ্যে। আইনের পর ভরসা আছে। সঠিক সময় প্রমাণ করে দেব।"


#মানস_ভুঁইয়া #SabangNews #JobScam #WestBengalPolitics #TMCNews
#BreakingNews #PoliticalControversym #FIR #MedinipurLive #BengalNews
#ManasBhunia #Sabang #WestMedinipur #বাংলার_খবর #TrendingNews

কোন মন্তব্য নেই