Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

jhargram: কুয়োয় পড়ে মর্মান্তিক মৃত্যু হাতির শাবকের! সন্তানের জন্য মায়ের আর্তনাদে কাঁদল গ্রাম

চাঁদাবিলা:বৃহস্পতিবার ভোর রাতে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল ঝাড়গ্রামের চাঁদাবিলা রেঞ্জের অন্তর্গত বাছুরখোয়াড় গ্রাম।ভোর আনুমানিক ৩:০০ থেকে ৩:৩০ টা নাগাদ জঙ্গল থেকে ২২-২৫টি হাতির একটি দল গ্রামের পাশে একটি কাঁঠাল গাছের কাছে আস…

 


চাঁদাবিলা:  বৃহস্পতিবার ভোর রাতে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল ঝাড়গ্রামের চাঁদাবিলা রেঞ্জের অন্তর্গত বাছুরখোয়াড় গ্রাম। ভোর আনুমানিক ৩:০০ থেকে ৩:৩০ টা নাগাদ জঙ্গল থেকে ২২-২৫টি হাতির একটি দল গ্রামের পাশে একটি কাঁঠাল গাছের কাছে আসে। কাঁঠাল খাওয়ার লোভেই সেখানে গিয়েছিল দলটি। কিন্তু দুর্ভাগ্যবশত, কাঁঠাল খেতে গিয়ে দলের একটি ছোট্ট হাতির শাবক গাছের পাশেই থাকা একটি কুয়োর মধ্যে পড়ে যায়। কুয়োটি চাষের কাজের জন্য তৈর করা হয়েছিল ৷ কিন্তু ব্যাবহার করা হয় নি, পরিত্যক্ত ও মুখ খোলা অবস্থায় ছিল ৷ সেখানেই সরু কুয়োর ভেতরে অনেকটা নিচে চলে যায় হাতিটি ৷


সন্তানকে বাঁচাতে মা হাতিটি আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু কুয়োটি গভীর হওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। মা হাতির সেই আকুলতা ও চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন এবং তড়িঘড়ি বনদপ্তরে খবর দেন।


খবর পেয়ে চাঁদাবিলা রেঞ্জের বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং যুদ্ধকালীন তৎপরতায় বাচ্চা হাতিটিকে কুয়ো থেকে উদ্ধার করার কাজ শুরু করেন। চাঁদাবিলা রেঞ্জের আধিকারিক সহ বনকর্মীরা এসে জেসিবি মেসিন দিয়ে উদ্ধার কার্য শুরু করে। কুঁয়োটি অত্যন্ত গভীর এবং সরু থাকায় উদ্ধার করতে সমস্যায় পড়তে হয়। কিন্তু ততক্ষণে হাতিটি মারা গিয়েছে বলে বুঝতে পারেন উদ্ধারকার্যের লোকজন। এরপর কুঁয়োর কিছু অংশের মাটি কেটে সরিয়ে গলায় ফিতা বেঁধে উদ্ধার করার ভিডিও ভাইরাল।



খড়্গপুর বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, “শাবককে উদ্ধার করতে হাতির দল কুঁয়োর ভেতরে মাটি ফেলে দেয়। কুঁয়ো এতটাই সরু যে শাবকটি পড়ে যাওয়ার পর নাড়াচড়া করতে পারছিল না। যার ফলে ওখানেই মারা গিয়েছিল। পরে শাবকে উদ্ধার করতে হলে গলায় বাঁধা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে উদ্ধারের ভিডিও ঘিরে বিতর্ক দেখা দিয়েছে

 অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয় নি ৷ উদ্ধারের আগেই কুয়োর ভেতরেই মৃত্যু হয় ছানাটির।

#Jhargram #Elephant #ElephantCalf #WildlifeNews #ForestDepartment #ViralVideo
#WestBengalNews #BreakingNews #ElephantRescue #JungleNews #AnimalLovers
#MedinipurLive #ঝাড়গ্রাম #হাতি #বনদপ্তর #ব্রেকিংনিউজ #ভাইরালভিডিও


 

কোন মন্তব্য নেই