Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Medinipurlive : পূজোর আগে উড়িষ্যা থেকে পিকআপ ভ্যান ভর্তি গাঁজা ঢুকছিল রাজ্যে, রাতে ওত পেতে ধরলো পুলিশ

নারায়ণগড়: পুজোর আগে বিপুল পরিমাণে গাঁজা রাজ্যে নিয়ে আসা হচ্ছিল উড়িষ্যা থেকে। সন্ধ্যার পর পিকআপ ভ্যানে করে জাতীয় সড়কে অন্যান্য গাড়ির ভিড়ে প্রবেশ করছিল। নির্দিষ্ট সূত্রে পুলিশ জানতে পেরে ওত পেতে অপেক্ষা করে তা আটক করলো পুলি…

 

নারায়ণগড়: পুজোর আগে বিপুল পরিমাণে গাঁজা রাজ্যে নিয়ে আসা হচ্ছিল উড়িষ্যা থেকে। সন্ধ্যার পর পিকআপ ভ্যানে করে জাতীয় সড়কে অন্যান্য গাড়ির ভিড়ে প্রবেশ করছিল। নির্দিষ্ট সূত্রে পুলিশ জানতে পেরে ওত পেতে অপেক্ষা করে তা আটক করলো পুলিশ। গ্রেপ্তার করা হলো দুই যুবককে। পিকআপ ভ্যান সহ বাজেয়াপ্ত ৯৩ কেজি গাঁজা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে। মকরামপুর টোল প্লাজার কাছে বুধবার রাতে।

 

 

গত এক বছরে এমন বেশ কয়েকবার বিশাল পরিমাণ গাঁজা উড়িষ্যা থেকে এই রাজ্যে নিয়ে আসার চেষ্টা হয়েছিল। কখনো রেলপথে, কখনো বা একইভাবে জাতীয় সড়ক ধরে। যেগুলি পুলিশ নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে সেগুলি আটক করেছিল। তবে বেশিরভাগটাই সন্ধ্যার পর এই গাঁজা পাচার করার চেষ্টা হয়েছিল। এবারেও তাই হয়েছে। পুজোর আগে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল নারায়ণগড় থানার পুলিশ। বুধবার রাতে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার মকরামপুর টোল গেটের কাছে ওত পেতে অপেক্ষা করছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি পিক আপ ভ্যান গাড়িকে আটক করে প্রথমে। গাড়িটিতে তল্লাশি চালায় নারায়ণগড় থানার পুলিশ। তারপরেই গাড়ি থেকে উদ্ধার ধরে ধরে সাজিয়ে রাখা প্যাকেটের মধ্যে প্রচুর পরিমাণে গাঁজা। প্রায় ৯৩ কেজি গাঁজা ছিল সেখানে। গ্রেফতার করা হয় দুজনকে।

 

 

 পুলিশ সূত্রে জানা গিয়েছে উড়িষ্যা থেকে মুর্শিদাবাদে পিকআপ ভ্যান গাড়িতে করে  দুই ব্যক্তি গাঁজা নিয়ে যাচ্ছিল। তবে তা পুলিশের হাতে ধরা পড়ে যায়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম- বিষ্ণু ত্রিপাঠি বাড়ি উড়িষ্যা ও সেক  সেন্টু বাড়ি মুর্শিদাবাদ।


Narayangar, police, NH16, Ganja recovery, police arrest, Makrampur, Cannabis detain, Orissa, Odisha,paschim medinipur, Medinipur, Medinipurlive, police naka,

 

কোন মন্তব্য নেই