Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

R G Kar protest :চিকিৎসাটা বাইরেই হচ্ছিল, এবার পড়াশোনাটাও কলেজের বাইরে শুরু হলো জুনিয়র ডাক্তারদের

মেদিনীপুর: আরজিকর কাণ্ডের প্রতিবাদে ৩২ দিন ধরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে বসেছিলেন। হাসপাতালের পরিষেবা থেকে হাত গুটিয়ে হাসপাতাল সুপার এর অফিসের সামনে ধরনা অবস্থান শুরু করেছিলেন দোষীদের শাস্তির দ…

 

মেদিনীপুর: আরজিকর কাণ্ডের প্রতিবাদে ৩২ দিন ধরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে বসেছিলেন। হাসপাতালের পরিষেবা থেকে হাত গুটিয়ে হাসপাতাল সুপার এর অফিসের সামনে ধরনা অবস্থান শুরু করেছিলেন দোষীদের শাস্তির দাবি করে। এর জেরে ইনডোর পরিষেবার সাথে সাথে আউটডোর পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে ২ সেপ্টেম্বর থেকে "অভয়া ক্লিনিক" নাম দিয়ে আউটডোর পরিষেবা শুরু করেছে জুনিয়ার ডাক্তাররা। মঙ্গলবার পর্যন্ত প্রায় ১১ হাজারের বেশি আউটডোর রোগী দেখা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এবার সেই ধরনা মঞ্চেই নিজেদের পড়াশোনাটাও শুরু করলেন তারা। নাম দেওয়া হল "অভয়া পাঠশালা"।

 

 


মঙ্গলবার রাত ৯ টা থেকে এই অভয়া পাঠশালা শুরু হয়েছে। যেখানে আন্দোলনরত জুনিয়র ডাক্তার যারা আন্ডারগ্রাজুয়েট রয়েছেন, পোস্ট গ্রাজুয়েট বা সিনিয়ার পড়ুয়ারা তাদের ক্লাস নিচ্ছেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অন্যতম চিকিৎসক অনিক দাস বলেন -" আমরা আন্দোলনে থেকেও আউটডোর পরিষেবাটা চালু রেখেছি। আন্দোলন অব্যাহত থাকছে। সাথে পড়াশোনাটাও এই ধর্না মঞ্চ থেকে চালু রাখার জন্য এই ধরনা স্থলেই অভয়া পাঠশালা শুরু করেছে। যেখানে সিনিয়ররা জুনিয়রদের পড়াবেন। আপাতত এটা চলবে।"

 

 

অন্যদিকে কলকাতায় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই আমন্ত্রণে সাড়া দেননি জুনিয়র ডাক্তাররা। ফলে অনেকেই যারা মনে করেছিলেন এই আন্দোলন হয়তো আলোচনার মাধ্যমে কিছুটা প্রশমিত হবে, শেষ পর্যন্ত তা হল না। মেদিনীপুর মেডিকেল কলেজে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন-" কলকাতায় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে পথে এগোবেন এখানেও সকলে সেই পথেই এগোবে। অর্থাৎ আন্দোলন চলবে দাবী না মেটা পর্যন্ত।"


r g kar protest, r g kar protest in us, r g kar protest poster,r g kar protest today,r g kar protest news,r g kar protest rally,r g kar protest in Kolkata,r g kar protest in Delhi, r g kar full form,r g kar protest latest news, protest rally, Medinipur Hospital, Medinipur Medical College, Abhya clinic, Abhaya pathshala,

কোন মন্তব্য নেই