Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

R G Kar : দুষ্কৃতিদের দিকে নজর রাখতে তাকিয়ে থাকবে এক হাজার সিসিটিভি ক্যামেরা মেদিনীপুর মেডিকেলে, সিদ্ধান্ত বৈঠকে

Medinipur : আর জি কর (R G Kar) ইসুতে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর সুপ্রিম কোর্টের বিচারক ডাক্তারদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরীর নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে। সেইমতো প্রস্তুতি শুরু হলো পশ্চিম মেদিনীপুরে। বৃ…

 

Medinipur : আর জি কর (R G Kar) ইসুতে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর সুপ্রিম কোর্টের বিচারক ডাক্তারদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরীর নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে। সেইমতো প্রস্তুতি শুরু হলো পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার দুপুরে জেলাশাসক পুলিশ সুপার সহ স্বাস্থ্যকর্তাদের এক বৈঠকে একাধিক নতুন সিদ্ধান্ত নেওয়া হল। জেলা জুড়ে সমস্ত সরকারি হাসপাতালে সিসিটিভির সক্রিয় নজরদারি সহ নিরাপত্তার বহর বাড়ানো হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় করা হচ্ছে এক হাজার সিসিটিভি ক্যামেরা। তৈরি হচ্ছে পুলিশের বিশেষ ঘেরাটোপ। জানালেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরী।

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর জি কর কাণ্ডের জেরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরু হয়েছিল গত ৩৩ দিন আগে থেকে। এখানকার জুনিয়র ডাক্তাররা শুরুতেই জানিয়েছিলেন-" পর্যাপ্ত নিরাপত্তা পরিকাঠামো নেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেও। তাই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। না হলে আরজিকর কান্ড এখানেও ঘটতে পারে।" এরপর রাজ্যজুড়ে মেডিকেলের পরিস্থিতি নিয়ে একই রকম দাবি উঠেছিল সুপ্রিম কোর্টেও। সেখানে বিচারক নির্দেশ দিয়েছেন অবিলম্বে চিকিৎসকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা পরিকাঠামো তৈরি হোক। সেই নির্দেশ মেনে রাজ্যের অন্যান্য জেলার আগেই পশ্চিম মেদিনীপুরে জরুরী বৈঠকে বসলেন জেলাশাসক খুরশেদ আলী কাদেরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী, মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল মৌসুমী নন্দী, মেদিনীপুর হাসপাতালের সুপার জয়ন্ত রাউত সহ বিভিন্ন সরকারি হাসপাতালে আধিকারিকগণ। ছিলেন মহাকুমা শাসকগণ।

 

 

বৈঠকের পর জেলাশাসক জানিয়েছেন-" পর্যাপ্ত পরিকাঠামো তৈরীর একটা দাবি উঠেছিল। সেইমতো একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে ২৭২ টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, আরো ৮১৮টি ক্যামেরা লাগানো হচ্ছে। রাতে কর্মরত চিকিৎসকদের জন্য একাধিক আয়োজন থাকছে। নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার সমস্ত হাসপাতাল গুলির জন্য পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তার পরিকাঠামো আরো বাড়ানো হচ্ছে।"

 

 

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী বলেন-" রাতে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা হচ্ছে। নিরাপত্তার কথা সবদিক থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশিত নতুন কর্মসূচি চালু করা হচ্ছে। সব হাসপাতালেই মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য টয়লেট থেকে শুরু করে নিরাপত্তাজনিত যা যা ব্যবস্থা করা দরকার সব তৈরি করা হচ্ছে।" পর্যাপ্ত পুলিশের পরিকাঠামো ও  ঘেরাটোপ সব হাসপাতালেই দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।


RGkar protest,R G Kar, Nabanna , Mamata Banerjee, Junior Doctor,Medinipur Medical college hospital, MMCH, CCTV, Safetey,Doctors agitation, Supreme court, #Medinipurlive, Medinipur Live,Medinipur, Midnapur, Midnapur town, Paschim Medinipur, District Magistrate, Police super, 

কোন মন্তব্য নেই