Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

RGKar : "আর কোন মায়ের কোল না খালি হয়, স্বাভাবিক করুন প্লিজ"-ডাক্তারদের অনুরোধ জুন মালিয়ার

Medinipur : আরজিকর কাণ্ডের আন্দোলন বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন এলাকাতে চলছে। জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনে এখনো অনড়। তবে কিছুটা শিথিলতা এনেছে জুনিয়ার ডাক্তাররা। আউটডোর ক্লিনিক গুলিতে অভয়া ক্লিনিক নাম দিয়ে পরিষেবা চালু করলেও ইনডো…

 

Medinipur : আরজিকর কাণ্ডের আন্দোলন বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন এলাকাতে চলছে। জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনে এখনো অনড়। তবে কিছুটা শিথিলতা এনেছে জুনিয়ার ডাক্তাররা। আউটডোর ক্লিনিক গুলিতে অভয়া ক্লিনিক নাম দিয়ে পরিষেবা চালু করলেও ইনডোরে তাদের পরিষেবা এখনো ব্যাহত। এর মাঝেই  দুর্ঘটনা গ্রস্ত হয়ে আরজি করে পৌঁছেও চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। অন্যদিকে পূর্ব বর্ধমানেও আরজি কর ইস্যুতে বিজেপির অবরোধ করা রাস্তাতে অ্যাম্বুলেন্স আটকে মৃত্যু হয়েছে এক প্রসূতির। ঘটনায় নড়ে বসতে শুরু করেছে বিভিন্ন মহল। তাই পরিস্থিতি বিবেচনা করে আরো একবার জুনিয়র ডাক্তারদের সদয় হওয়ার অনুরোধ রাখলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া।

 

 

শনিবার মেদিনীপুর শহরে একগুচ্ছ কর্মসূচিতে হাজির হয়েছিলেন তিনি। ডেঙ্গুর বাড় বাড়ন্ত দেখে পৌরসভার পক্ষ থেকে শহরের গরীব বসতিবাসীদের মশারি বিলির উদ্যোগ নিয়েছিল মেদিনীপুর পৌরসভা। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জুন মালিয়া। একটি নিজের সাংসদ কার্যালয়ও উদ্বোধন করেছেন। তারপরেই একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন-" আরজিকর কাণ্ডে প্রতিবাদ হওয়া অবশ্যই প্রয়োজন। আমরা সকলেই এই কাণ্ডে প্রতিবাদী। কিন্তু সেই প্রতিবাদ এর কারণে আর কোন মায়ের কোল যাতে খালি না হয় আমাদের সেটা দেখাও দরকার।। ইতিমধ্যে বিজেপির করা আন্দোলনের জেরে রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে মৃত্যু হয়েছে এক প্রসুতীর। আরজি করে দুর্ঘটনাগ্রস্থ হয়ে পৌঁছানোর পরেও চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তাই বলবো আন্দোলন যেমন টাই হোক, এর জেরে নতুন করে কোন মায়ের কোল এইভাবে আর না খালি হয়। কারণ দুজনের মৃত্যু হল এই কারণে। তাই জুনিয়র ডাক্তারদের অনুরোধ করবো-তিলোত্তোমার ক্ষেত্রে যা ঘটেছে আমরা সকলেই প্রতিবাদ করব। কিন্তু নতুন করে আর মায়েদের কোল যাতে না খালি হয় সেটাও সকলকে দেখার অনুরোধ করছি।"


kolkata issue, Mamata Banerjee on rg kar issue, Abhishek Banerjee on rg kar issue,suvendu Adhikari,rg kar,r g kar,rg kar much,rg kar news,r g kar case,rg kar case,r g kar news,rg kar investigation, Kolkata doctors strike,Kolkata rape,r g kar update,Kolkata crime,rg kar protest,rg kar scandal, doctors strike in Kolkata,Kolkata police clarifies,r g kar hospital crime news,r g kar hospital news update,rg kar hospital,r g kar hospital,r g kar breaking

কোন মন্তব্য নেই