Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Elephant attack : সন্ধ্যার পর মাটির বাড়ি ভেঙে চালের হাঁড়ি তুলে নিয়ে দৌড় হাতির

গুড়গুড়িপাল : খিদের জ্বালায় জঙ্গল থেকে সামনে থাকা লোকালয়ে ঢুকে পড়ল রবিবার রাত সাড়ে আটটা নাগাদ বেপরোয়া দল ছুট হাতি। গ্রামে ঢুকেই চালের গন্ধ পেয়ে একটি ছিটে বেড়ার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল হাতিটি। ভেতরে থাকা চাল ভর্তি হাঁড়ি …

 

গুড়গুড়িপাল : খিদের জ্বালায় জঙ্গল থেকে সামনে থাকা লোকালয়ে ঢুকে পড়ল রবিবার রাত সাড়ে আটটা নাগাদ বেপরোয়া দল ছুট হাতি। গ্রামে ঢুকেই চালের গন্ধ পেয়ে একটি ছিটে বেড়ার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল হাতিটি। ভেতরে থাকা চাল ভর্তি হাঁড়ি তুলে নিয়ে দৌড় জঙ্গলের দিকে। সৌভাগ্যবশত বাড়িতে সেই সময় কেউ না থাকায় কোনো প্রাণ হানীর ঘটনা ঘটেনি। তবে পুরো বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে হাতিটি। চরম আতঙ্ক এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের শালিখা-তে।

 



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুড়গুড়িপাল এলাকাতে দলছুট একটি হাতি ছিল রবিবার বিকেল থেকে। রাত সাড়ে আটটা নাগাদ ওই হাতিটি অতর্কিত ভাবে জঙ্গল থেকে শালিখা গ্রামেতে প্রবেশ করে। সামনে থাকা একটি ছিটেবেড়ার বাড়িতে ওই সময় বাড়ির লোকজন প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলেন। হাতি সেই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চালের গন্ধ পায়। ওই সময় ওই ছিটে বেড়ার বাড়িতে হামলা করে পরপর দুটি দেওয়াল ভেঙে দেয়। ভেতরে থাকা জিনিসপত্র লন্ডভন্ড করে চালের হাড়ি খুঁজে বের করে নেয় হাতি। ওই সময় প্রতিবেশী লোকজন দুমদাম আওয়াজ পেয়ে ছুটে আসেন। সামনে এসে হাতির উপস্থিতি বুঝতে পেরে আতঙ্কে সরে যান।

 

ওই সময় হাতিটি বেশ কিছুটা চাল সেখানে খেয়ে নষ্ট করে। পরে আরও একটি হাঁড়ি-কে সুঁড়ে তুলে নিয়ে সোজা হনহন করে এগিয়ে যায় জঙ্গলের দিকে। স্থানীয় বাসিন্দারা চোখের সামনে সব দেখলেও ভয়ে কিছু করতে পারেননি। এরপর এই হাতিটি একেবারে জঙ্গলে গিয়ে ঢুকে পড়ে। তবে ততক্ষণে এলাকায় হাতির আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে সেখানে ছুটে আসে বনদপ্তর। রাত সাড়ে আটটা থেকে হাতিটিকে খোঁজ করে এলাকায় ছাড়া করার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন-সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি জঙ্গলে কুড়িটি হাতি আগে থেকেই রয়েছে। কয়েকদিন ধরে লাগাতার ফসল ও অন্যান্য জিনিসের ক্ষতি করে চলেছে সেই হাতির দল। তারই একটি হাতি দল বিচ্ছিন্ন হয়ে এই তাণ্ডব চালালো মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে জঙ্গল সংলগ্ন গ্রাম এলাকায়।


Elephant, elephant attack, Chandra, Gurguripal, Medinipur, Miidnapur, elephant terror, Jangalmahal, Elephant herd, Jangal village, #elephant panic,#Medinipurlive

কোন মন্তব্য নেই