Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Vidyasagar : "ছাত্রছাত্রীদের হাতের লেখার প্রতিযোগিতা"-বিদ্যাসাগরের জন্মদিনের আগে বিদ্যাসাগরের জেলায় অভিনব উদ্যোগ

Medinipur : রবিবার সকাল থেকে মেদিনীপুর শহরে (Medinipur town) দুটি সংস্থার উদ্যোগে আটশোর বেশি ছাত্র-ছাত্রীদের (students) নিয়ে হাতের লেখা প্রতিযোগিতা হয়ে গেল মেদিনীপুর শহরে। মূল লক্ষ্য ছাত্র-ছাত্রীদের হাতের লেখার সৃজনশীলতা পরীক্ষ…

 

Medinipur : রবিবার সকাল থেকে মেদিনীপুর শহরে (Medinipur town) দুটি সংস্থার উদ্যোগে আটশোর বেশি ছাত্র-ছাত্রীদের (students) নিয়ে হাতের লেখা প্রতিযোগিতা হয়ে গেল মেদিনীপুর শহরে। মূল লক্ষ্য ছাত্র-ছাত্রীদের হাতের লেখার সৃজনশীলতা পরীক্ষা করা। computer & typing এর যুগে হাতের লেখার প্রতি তাদের আরও যত্নশীলতা বাড়ানো।

 

 


মেদিনীপুর শহরের সংস্থা স্বপনবুড়ো স্মৃতি রক্ষা সমিতি ও পশ্চিমাঞ্চল সমন্বয় সংস্থা যৌথ উদ্যোগকে এই আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে। আগামী ২৬ শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Iswarchandra Vidyasagar) জন্মদিন। এবার এই জন্মশতবর্ষকে একটু অন্যভাবে পালন করার লক্ষ্যে জেলা জুড়ে একাধিক সংস্থা একাধিক উদ্যোগ নিয়েছে। এবার এই দুই সংস্থার পক্ষ থেকে মেদিনীপুর শহরে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যাসাগরের জীবনী ছোট করে লিখে দেওয়া হয়েছিল একটি কাগজে।। তা দেখে দেখে ছাত্রছাত্রীরা নিজের হাতে সেই হস্তাক্ষর লিখেছে। এর দ্বারা একদিকে যেমন বিদ্যাসাগরের জীবনী নিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করা। তার সাথে সাথে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য জানানো, সেই সঙ্গে ছোট ছাত্র-ছাত্রীদের হাতের লেখার সৃজনশীলতা পরীক্ষা করা ও তাতে তাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করায় এই সংস্থার লক্ষ্য ছিল। 


আয়োজকরা জানিয়েছেন-" বিদ্যাসাগরের জেলা এটি ৷ আমরা তাই তাঁর জেলাতে তাঁকে বিশেষ ভাবে শ্রদ্ধার্ঘ জানাতে উদ্যোগ নিয়েছিলাম ৷ তাতেই আমাদের এমন ভাবনা ৷ যাতে বিদ্যাসাগরকে আরও ভালো করে চিনতে পারে ছাত্রছাত্রীরা ৷ সেই সাথে তাদের হাতের লেখার প্রতি আগ্রহ বাড়ানো ছিল আমাদের লক্ষ্য ৷ "


#iswarchandra Vidyasagar, Medinipur, Midnapur, Midnapur town, Medinipur Live, Hand writing,

কোন মন্তব্য নেই