Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

R G Kar : চিকিৎসকের অভাবে ২৩ জনের মৃত্যুর তালিকায় আরো বাড়লো ১ জন ? চিকিৎসকের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ এবার মেদিনীপুর মেডিকেলে

মেদিনীপুর: R G Kar কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের (junior Doctor) আন্দোলন অব্যাহত। এক মাস ধরে এই আন্দোলনের কারণে স্বাভাবিক চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে বলে রাজ্য সরকারও (State Government) দাবি করেছে সুপ্রিম কোর্টে (Supreme Court…

 

মেদিনীপুর: R G Kar কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের (junior Doctor) আন্দোলন অব্যাহত। এক মাস ধরে এই আন্দোলনের কারণে স্বাভাবিক চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে বলে রাজ্য সরকারও (State Government) দাবি করেছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেখানে বলা হয়েছে ২৩ জনের মৃত্যু হয়েছে চিকিৎসকের অভাবে। তারপরেই সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট অবিলম্বে চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন।মঙ্গলবারের মধ্যে কাজে ফিরতে জুনিয়ার ডাক্তারদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তবে সুপ্রিম কোর্টের দেওয়ার সময় সীমার আগেই আর একজনের মৃত্যুর ঘটনা ঘটলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ম্যালেরিয়াতে (Malaria) আক্রান্ত হয়ে এক কিশোর মারা গেল সিসিইউ ইউনিটে (CCU Unit)। পরিবারের দাবি-"চিকিৎসকরা পর্যাপ্ত ছিলেন না ধর্মঘটের কারণে। যে কারণে এই সমস্যা হয়েছে। তরতাজা এক কিশোরকে প্রাণ হারাতে হলো সঠিক চিকিৎসার অভাবে।"

 

 

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খাকুড়দা এলাকার বাসিন্দা কিশোর, সূর্যকান্ত শানকি(১৬) জ্বরে আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর ভর্তি হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে (Medinipur Medical college Hospital)। চিকিৎসকরা জানিয়েছিলেন ম্যালেরিয়া হয়েছে। ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রবিবার কিডনি ফেলিওর হয়। যে কারণে তার ডায়ালিসিস পর্যন্ত করতে হয়েছে। তারপরও আর শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার দুপুরে তার মৃত্যু হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে (MMCH) সি সি ইউ ইউনিটে।

 

আত্মীয়দের পক্ষ থেকে মেদিনীপুর হাসপাতালে (Medinipur Hospital) উপস্থিত দেবব্রত কান্ডারী বলেন-" ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল। ছেলে সুস্থই ছিল। গতকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত মৃত্যু হল। ধর্মঘটের কারণে চিকিৎসক সঠিক ছিল না বা চিকিৎসা ভালো হয়নি তাই এই অবস্থা হলো। চার দিনের মধ্যে একটা বাচ্চা ছেলের মৃত্যু হল এভাবে।" ঘটনার পর ক্ষোভ উগরে পরিবারের লোকেরা দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সোমবার রাতেই। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী জানিয়েছিলেন ২৩ জনের মৃত্যু হয়েছে চিকিৎসকদের অনুপস্থিতির কারণে। এবার মেদিনীপুর মেডিকেলে মৃতের পরিবারের অভিযোগ অনুসারে ধরা হলে তাহলে সেই তালিকা হয়ে গেল ২৪ জন। যদিও মুখে সংবাদ মাধ্যমের সামনে এই অভিযোগ করলেও লিখিতভাবে তখনই রাতে অভিযোগ কোনো করা হয় নি পরিবারের পক্ষ থেকে৷ ফলে হাসপাতালের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় নি ৷

 

 

অন্যদিকে এই দিনও রাত নটার পর মেদিনীপুর শহরে রাত দখল (Raat Dokhol) কর্মসূচি পালন করলেন একদল প্রতিবাদী। কোন রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই এই প্রতিবাদ কর্মসূচি দেখা গেল মেদিনীপুর শহরের স্টেশন রোড (Medinipur station Road) এলাকাতে।

 

কোন মন্তব্য নেই