Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

elephant: নতুন বছরে হাতির হামলাতে দুই জেলাতে মৃত্যু মিছিল,ঝাড়গ্রামে ৮, পশ্চিম মেদিনীপুরে ৩, আহত অনেক

মেদিনীপুরঃ নতুন বছরের শুরু থেকেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলে হাতির হামলাতে মৃত্যু অব্যহত । আহত ও বাড়ি ভাঙার সংখ্যা উদ্বেগে ফেলেছে বনদফতরকে । তাই জরুরী বৈঠকে বনকর্তারা হাতির মানসিক পরিস্থিতি নিয়ে কাউন্সিলিং এর পর…

 

মেদিনীপুরঃ নতুন বছরের শুরু থেকেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলে হাতির হামলাতে মৃত্যু অব্যহত । আহত ও বাড়ি ভাঙার সংখ্যা উদ্বেগে ফেলেছে বনদফতরকে । তাই জরুরী বৈঠকে বনকর্তারা হাতির মানসিক পরিস্থিতি নিয়ে কাউন্সিলিং এর পরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি । তবে তার আগে ছোটো কয়েকটি পদক্ষেপের দিকেও যেতে হচ্ছে শেষ চেষ্টা হিসেবে । লক্ষ্য- জনমানসে ক্ষতি আটকানো ও মানুষ হাতির সংঘাত কমানো । তবে ২০২৩ এ সোমবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে হাতির হামলাতে মৃতের সংখ্যা ৩,আহত ৭, ঝাড়গ্রাম জেলাতে মৃতের সংখ্যা ৮, আহত ৪ । দুই জেলা মিলিয়ে নতুন বছরে বাড়ি ভাঙার সংখ্যা ৩২, গবাদি পশুর আহতের সংখ্যাও অনেক ।


২০২৩ সালের শুরু থেকেই হাতির হামলা জঙ্গল মহলের দুই জেলাতে বিশেষ ভাবে দেখা গিয়েছিল ৷ সাথে হামলাতে মারা যাওয়ার সংখ্যাও ৷ বনকর্তাদের পর্যবেক্ষনে দেখা গিয়েছে হাতির উগ্রতার পেছনে অন্যতম কারন মানুষ ও হাতির সংঘাত ৷ বহুস্থানেই হাতির লোকালয় সংলগ্ন এলাকার ওপর দিয়ে গেলে সেখানে নানা ভাবে হাতিকে উত্যক্ত করার  প্রবনতা দেখা দেয় ৷ মজা করে সেলফি তোলা বা বোমা, বাজি ফাটিয়ে হাতিকে আতঙ্কিত করার চেষ্টা হয়েছে ৷ ফলে সেই ক্ষেপে যাওয়া হাতি একটি এলাকা ছাড়লেও অন্য এলাকায় গিয়ে নিজেদের রাগের ফল দেখায় ৷ তার ওপরেও রয়েছে হাতির খাদ্য সংকট ৷


 সোমবার পর্যন্ত বনদফতরের হিসেবে দেখা গিয়েছে - ২০২৩ এ সোমবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে হাতির হামলাতে মৃতের সংখ্যা ৩,আহত ৭, ঝাড়গ্রাম জেলাতে মৃতের সংখ্যা ৮, আহত ৪ । দুই জেলা মিলিয়ে নতুন বছরে বাড়ি ভাঙার সংখ্যা ৩২, গবাদি পশুর আহতের সংখ্যাও অনেক ।তবে পশ্চিম মেদিনীপুরে চলতি সপ্তাহে কয়েকটি হাতির গতিবিধি নিয়ে জরুরি বৈঠকে বসতে হয়েছে বনকর্তাদের ৷ মেদিনীপুর সদর ও শালবনীতে হাতির হামলা নিয়ে হিসব কষতে গিয়ে দেখা গিয়েছে –একটি হাতি খড়্গপুরের দল থেকে থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিভ্রান্ত হয়ে হামলা করছে একের পর এক ৷ তাই বনদফতরের পক্ষ থেকে মঙ্গলবার শালবনী সংলগ্ন এলাকায় থাকা হাতিকে খড়্গপুরে থাকা হাতির দলে ঢোকার চেষ্টা হবে ৷  তাতেও যদি দলে স্বাভাবিক ভাবে মিশে খুন করা বা আক্রমন করার প্রবনতা না কমে  তাহলে ট্রাঙ্কুলাইজ করার পথে যাবে বনদফতর ৷ তবে সেই সাথে যতক্ষননা সেই কাজ সমাপ্ত হচ্ছে , হাতি থাকা এলাকা গুলিতে মাইকিং করে জঙ্গলমহলের বাসিন্দাদের সতর্ক করবে বনদফতর ৷ 



কোন মন্তব্য নেই