Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

kharagpur Railway : এক বছরেই ১ কোটির বেশি জারামান আদায় একজন টিকিট পরীক্ষকেরই,সম্মানিত করল রেল

খড়্গপুর: ট্রেনে অনিয়মিত ও অবৈধ যাত্রীদের জরিমানা করে এক বছরেই এক কোটির বেশি জরামান আদায় করলেন খড়্গপুর ডিভিশনের রেলওয়ে এক টিটি তথা টিকিট পরীক্ষক ৷ পিন্টু দাস নামে ওই টিটিকে সম্মানিত করলেন রেলওয়ে কর্তারা ৷ রেলওয়ে আধিকারিকরা জানান…

 

খড়্গপুর: ট্রেনে অনিয়মিত ও অবৈধ যাত্রীদের জরিমানা করে এক বছরেই এক কোটির বেশি জরামান আদায় করলেন খড়্গপুর ডিভিশনের রেলওয়ে এক টিটি তথা টিকিট পরীক্ষক ৷ পিন্টু দাস নামে ওই টিটিকে সম্মানিত করলেন রেলওয়ে কর্তারা ৷ রেলওয়ে আধিকারিকরা জানান- “নিজ কর্মদিবসের ৩০৪ দিন কাজ করে বেআইনী যাত্রীদের কাছ থেকে  ১ কোটি ২২ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করেছে ৷ যা রেলওয়ের আয় বাড়িয়েছে ৷কমিয়েছে দুর্নীতি ৷ খড়্গপুর ডিভিশনের রেলওয়েতে এটা প্রথম৷”

 

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পিন্টু দাস নামে ওই ব্যক্তি রেলওয়ের সাঁতরাগাছি স্কোয়র্ডের কর্মী ৷ চলতি আর্থিক বছরে তিনি ২৬ মার্চ ২০২৩ পর্যন্ত ৩০৪ দিন কাজ করেছেন ৷ নিজ কর্মদিবসে নিষ্ঠার সাথে কাজ করে  বহু বেআইনী পদ্ধতিতে যাতায়াত করা ট্রেন যাত্রীকে জরিমানা করেছেন ৷ যার সংখ্যা এক বছরে ১১,৮৬১ টি ৷ এর মধ্যে বিনা টিকিটে ভ্রমন করার জন্য মামলা করেছেন ১০৭১১ টি, সেখান থেকে জরিমানা আদায় হয়েছে ৯৪,৮৬,৯০৫ টাকা৷ টিকিটের নিয়ম বহির্ভূত যাত্রীদের থেকে মামলা হয়েছে ১০০৮ টি ৷ সেখান থেকে জরিমানা হয়েছে ৫,২৫,৪৮৫ টাকা ৷ লগেজ বুক না করে পরিবহনের ক্ষেত্রে জরিমানা করা হয়েছে ৯৮৮০ টাকা ৷ এমন বিভিন্ন দিক মিলিয়ে তিনি যে জরিমানা আদায় করেছেন তা হল-১ কোটি ২২ হাজার ২৭০ টাকা৷


এই প্রসঙ্গে খড়্গপুরের সিনিয়র ডিসিএম শ্রী রাজেশ কুমার বলেন-“ কঠোর পরিশ্রম এবং উত্সর্গের জন্য অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। সারা বছর ধরে নিবিড় ও সুপরিকল্পিত টিকিট চেকিং কার্যক্রম এবং টিকিট চেকিং স্টাফ ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রচেষ্টার ফলে বিভাগের কর্মক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আসন্ন আর্থিক বছরে, বিভাগটি টিকিট চেকিং বিভাগে নতুন বেঞ্চমার্ক সেট করার দিকে মনোনিবেশ করবে সকলকে ৷”



কোন মন্তব্য নেই