Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

elephant : রবিবার দুজনকে মেরেছিল হাতি,সোমবার ফের হাতির হামলাতে জখম দুই, সকালেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে

শালবনী: রবিবার কয়েক ঘন্টার ব্যাবধানে পশ্চিম মেদিনীপুরে দুই মহিলাকে মেরেছিল হাতি ৷বিকেলে বনদফতরের পক্ষ থেক ক্ষতিপুরন দেওয়া হয়েছিল ৷তার রেস সামাল দেওয়ার আগেই শালবনীর কিসমত বনকাটি গ্রামে হাতির হামলা সোমবার সকালে ৷ সকালেই গ্রামের দুই…

 

শালবনী: রবিবার কয়েক ঘন্টার ব্যাবধানে পশ্চিম মেদিনীপুরে দুই মহিলাকে মেরেছিল হাতি ৷বিকেলে বনদফতরের পক্ষ থেক ক্ষতিপুরন দেওয়া হয়েছিল ৷তার রেস সামাল দেওয়ার আগেই শালবনীর কিসমত বনকাটি গ্রামে হাতির হামলা সোমবার সকালে ৷ সকালেই গ্রামের দুই বাসিন্দা এক মহিলা ও এক যুবককে জখম অবস্থায় ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ এবার শালবনীতে ঘাতক হাতি নিয়ে আতঙ্ক সোমবার ৷ গ্রামবাসীদের ক্ষোভ স্থানীয় বনকর্তাদের ভূমিকা নিয়ে ৷

স্থানীয়রা জানাচ্ছেন- সোমবার সকালে গ্রামের বাসিন্দারা কাজে বের হচ্ছিলেন বিভিন্ন দিকে৷ তখনই কিসমত বনকাটি গ্রামের পাশেই এক মহিলাকে হাতিতে হামলা করে ৷ বিষয়টি জেনে সাবধান হওয়ার আগেই গ্রামের এক যুবক প্রাতকৃত সারতে গিয়ে হাতির হামলাতে পড়েন ৷

স্থানীয় বাসিন্দা অরুন সিং বলেন- “আমার স্ত্রী মঞ্জু সিং (৩২) বাড়ি থেকে সামনেই কাঠ সংগ্রহ করছিলেন ৷ তখন হঠাত সামনে চলে আসে একটি হাতি ৷ পালাতে সুযোগ না দিয়েই হাতিটি হামলা করে ৷ হাতির হামলাতে জখম অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ বনদফতর কোনো পদক্ষেপই নিচ্ছেনা হাতিকে সরানোর বিষয়ে ৷ প্রায়শই যেভাবে হাতির হামলা ঘটছে আমরা খুবই আতঙ্কে রয়েছি ৷ প্রশাসনকে বলবো কোনো একটা ব্যাবস্থা নিক আমাদের স্বার্থে ৷”

অঞ্জু সিং কে আহত অবস্থায় পরিবারের লোকেরা উদ্ধার করে মেদিনীপুর মে়ডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দেওয়ার মুহুর্তে অপর ঘটনাটি ঘটেছে ৷ গ্রামের বাসিন্দা যুবক মুক্তিপদ রায় প্রতকৃত সারতে বাড়ি থেকে কিছুটা দুরেই জঙ্গলে গিয়েছিলেন ৷ সেখানে পেঠন থেকে তাকে হাতিতে আক্রমন করেছে ৷ জখম হয় সেও ৷ দুজনকে স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে ৷  এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন আহত যুবক মুক্তিপদ রায়ও ৷

মুক্তিপদ রায় বলেন- “ এলাকাতে হাতির উপদ্রব নিয়ে বনদফতর কোনো পদক্ষেপ নিচ্ছেনা ৷ এমন হলে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে ৷ সকলেই গ্রামের আতঙ্কে রয়েছে ৷ ” 

বনদফতরের পক্ষ থেকে মেদিনীপুর রেঞ্জের রেঞ্জার পাপন মাহান্ত ঘটনার পরেই রওয়ানা দেন সেই গ্রামে ৷ গ্রামবাসীদের নিরাপত্তার আস্বাস দিয়েছেন ৷ অন্যদিকে কেশিয়াড়ির খড়িপাড়া এলাকাতে সোমবার ভোরে হাতির হামলাতে বাড়ি ভেঙেছে ৩ টি ৷ আতঙ্ক ছড়িয়েছে সেখানেও ৷



কোন মন্তব্য নেই