Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Nachiketa: মেদিনীপুর শহরের রাস্তায় বাইকে নচিকেতা, চিনতেই পারলেন না কেউ

মেদিনীপুর: শুক্রবার দুপুরে মেদিনীপুর শহরে হঠাত্ বাইকে করে রাস্তায় সংগীত শিল্পী নচিকেতা ৷ সকলের সামনে দিয়ে যুব তৃণমূল নেতা নির্মাল্য চক্রবর্তী ও তার অনুগামীদের সঙ্গে বাইকে করে শহর ঘুরতে বেরিয়ে পড়েন তিনি ৷ শহরের সিপাইবাজার এলাকার …

 

মেদিনীপুর: শুক্রবার দুপুরে মেদিনীপুর শহরে হঠাত্ বাইকে করে রাস্তায় সংগীত শিল্পী নচিকেতা সকলের সামনে দিয়ে যুব তৃণমূল নেতা নির্মাল্য চক্রবর্তী ও তার অনুগামীদের সঙ্গে বাইকে করে শহর ঘুরতে বেরিয়ে পড়েন তিনি ৷ শহরের সিপাইবাজার এলাকার একটি অনুষ্ঠানে তাঁর গানের আসর রয়েছে শুক্রবার সন্ধায় ৷ তাই সকালেই হাজির হয়ে গিয়েছিলেন মেদিনীপুর শহরের একটি হোটেলে ৷

সেখান থেকেই শহর ঘোরার ইচ্ছে প্রকাশ করেন তিনি ৷ এরপর আয়োজকদের সঙ্গেই বাইকে করে বেরিয়ে পড়েন মেদিনীপুর শহর ঘুরতে ৷ অনেকেই তাঁকে দেখে চিনতে পারলেও বিশ্বাস করতে পারেন নি ৷ তবে ঐতিহাসিক মেদিনীপুর শহর ঘুরলেন সেই সুযোগে এদিন ৷

নির্মাল্য চক্রবর্তী বলেন- উনি মেদিনীপুর শহর ঘোরার ইচ্ছে প্রকাশ করেছিলেন৷ আমি মেদিনীপুর শহরের রাস্তায় বাইকে করে নিয়ে শহরের রাস্তায় ঘুরেছি ৷ পরে আমার বাড়িতে এনেছিলাম ৷ জনপ্রিয় সঙ্গীতশিল্পী উনি ৷ ওনার চিন্তাভাবনা একেবারে সাধারনের মতোই ৷ রাতে ওনাকে নিয়ে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন রয়েছে ৷ 

কোন মন্তব্য নেই