Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Elephant attack :রাতে হাতির হামলায় মৃত্যু গড়বেতায়,সকালে হুলাপার্টি,মাইক নিয়ে কেশাশোলের জঙ্গলে বনদপ্তর

মেদিনীপুর: শনিবার রাতে বাঁকুড়া জেলা থেকে হাতির পাল প্রবেশ করে গড়বেতায় এক ব্যক্তিকে খুন করে। সেই ঘটনার শেষ সামাল দেওয়ার আগে রবিবার সকাল থেকে আতঙ্ক নতুন করে কেশাশোল এর জঙ্গলে। দল বিচ্ছিন্ন হাতি গ্রাম সংলগ্ন এলাকায় প্রবেশ করেছে…

 

মেদিনীপুর: শনিবার রাতে বাঁকুড়া জেলা থেকে হাতির পাল প্রবেশ করে গড়বেতায় এক ব্যক্তিকে খুন করে। সেই ঘটনার শেষ সামাল দেওয়ার আগে রবিবার সকাল থেকে আতঙ্ক নতুন করে কেশাশোল এর জঙ্গলে। দল বিচ্ছিন্ন হাতি গ্রাম সংলগ্ন এলাকায় প্রবেশ করেছে, তাই প্রাণহানির আগেই হাতিকে এলাকাছাড়া করতে মাইক নিয়ে জঙ্গলে প্রবেশ করলো বনদপ্তরের টিম। নতুন করে আতঙ্ক মেদিনীপুর সদরেও।

শনিবার সন্ধ্যায় বাঁকুড়া জেলা থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় হাতির পাল ঢুকতেই হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির গড়বেতার কুরচিডাঙ্গা এলাকায় ।রামচন্দ্র সরেন নামে ৩১ বছর বয়সী যুবককে রাস্তায় পেয়ে তুলে আছড়ে মেরে দিয়েছে হাতি। পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই কাঞ্চন সরেন এর অভিযোগ -"হাতি এলাকায় প্রবেশ করেছে, অথচ বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় সতর্ক করা হয়নি। তাই অতর্কিতভাবে হাতি হামলায় মৃত্যু হল। সরকার চাকরি সহ প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিক।"

তবে ঘটনার পর স্থানীয় গরবেতা এক ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেবাবব্রত ঘোষ বলেন-"  বনদপ্তর এলাকায় প্রচার করলেও কিছু কিছু জায়গায় হয়তো সে প্রচার পৌঁছয়নি, তবে সরকারি নিয়মে ক্ষতিপূরণ সবটাই দেওয়া হবে।"

 অন্যদিকে রবিবার সকালে মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জ এর কেশাসোলে দল বিচ্ছিন্ন একটি হাতি ঢুকে পড়ে। সকাল থেকে রাস্তা আটকে ঘোরাফেরা শুরু করে। নতুন করে প্রাণহানি ঘটাতে পারে এই আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকে মাঠে নামে বনদপ্তর। খোলা পার্টির বিশাল দলকে সঙ্গে নিয়ে মাইক সহ জঙ্গলে ঢুকে বনকর্মীরা। মাইকিং করে জঙ্গলের ভেতরে বাইরে গ্রামবাসীদের সতর্কীকরণ শুরু হয়েছে কেশাশোল এলাকায়।



কোন মন্তব্য নেই