মেদিনীপুর: প্রজাতন্ত্র দিবস এর মুহূর্তে নাশকতার একটা ঝোঁক থাকে। সে কথা মাথায় রেখে জঙ্গলমহলের বিভিন্ন রূটে রেলওয়ের পক্ষ থেকে শুরু হল কড়া তল্লাশি ও নজরদারি। বুধবার সকাল থেকে মেদিনীপুর স্টেশন ও সংলগ্ন এলাকার যাত্রীদের পরীক্ষা করা…
মেদিনীপুর: প্রজাতন্ত্র দিবস এর
মুহূর্তে নাশকতার একটা ঝোঁক থাকে। সে কথা মাথায় রেখে জঙ্গলমহলের বিভিন্ন রূটে
রেলওয়ের পক্ষ থেকে শুরু হল কড়া তল্লাশি ও নজরদারি। বুধবার সকাল থেকে মেদিনীপুর
স্টেশন ও সংলগ্ন এলাকার যাত্রীদের পরীক্ষা করার সাথে সাথে ট্রেনের বগিগুলিতেও
তল্লাশি চালানো হয়।
গত দুদিন ধরেই খড়গপুর ডিভিশনের
বিভিন্ন জঙ্গলের রাস্তার ট্রেন লাইন গুলিতে এই কাজ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে
দেখা গেল মেদিনীপুর স্টেশনে আগত ও বেরিয়ে যাওয়ার প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা
হচ্ছে। স্টেশনে আগত ও ছড়ার আগে প্রতিটা ট্রেনের বগিকে পরীক্ষা করা হয়েছে।
রেলওয়ের আধিকারিক তথা মেদিনীপুর
স্টেশনের আরপিএফ এর সাব-ইন্সপেক্টর অমল কুমার বর্মন বলেন-"প্রজাতন্ত্র দিবসের
আগে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে সারাদিন সারারাত চলবে, আগামীকালও সারাদিন সারারাত পরীক্ষা-নিরীক্ষা তল্লাশি চলবে। আগত যাত্রী ও
তাদের মালপত্র বিভিন্ন স্ক্যানার দেশ স্ক্যান করে দেখে নেওয়া হচ্ছে।"
উল্লেখ্য, জেলাতে প্রজাতন্ত্র দিবসের মুহূর্তে মাওবাদী নাশকতার একটা চেষ্টা হয়ে
থাকে পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহলে। ইতিমধ্যেই জেলার চাঁদড়া এলাকায় মাওবাদী
পোস্টার প্রিন্ট করে ছড়ানোর চেষ্টা হয়েছিল। পুলিশ হাতেনাতে ধরে গ্রেপ্তার করেছে
অভিযুক্তকে।

কোন মন্তব্য নেই