মেদিনীপুর: মাওবাদীদের নাম করে পোস্টার প্রিন্ট করে বিভিন্ন স্থানে লাগানো হতো ৷ নির্দিষ্ট সুত্রে খবর পেয়ে সোমবার রাতে চাঁদড়া এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করলো গুড়গুড়িপাল থানার পুলিশ ৷ ধৃত যুবকের নাম অভিজিত মাহাতো ৷ পুলিশ তার কম…
মেদিনীপুর: মাওবাদীদের নাম করে পোস্টার প্রিন্ট করে বিভিন্ন স্থানে লাগানো হতো ৷ নির্দিষ্ট সুত্রে খবর পেয়ে সোমবার রাতে চাঁদড়া এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করলো গুড়গুড়িপাল থানার পুলিশ ৷ ধৃত যুবকের নাম অভিজিত মাহাতো ৷ পুলিশ তার কম্পিউটার ও প্রিন্ট করা নানা পোস্টার বাজেয়াপ্ত করেছে ৷ পুলিশ জানিয়েছে, এলাকাতে মাওবাদীদের নামে ও বয়ানে পোস্টার প্রিন্ট করে বিভিন্ন স্থানে লাগাতো ওই যুবক ৷
পশ্চিম মেদিনীপুর জেলাতে গত দুবছর ধরে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মাওবাদীদের নামে পোস্টারিং দেখা গিয়েছিল ৷ পুলিশ প্রথম থেকেই দাবি করে আসছিল পোস্টারগুলি কোনো ভাবেই মাওবাদীদের নয় ৷ কেউ বা কারা পরিকল্পিত ভাবে সেগুলি এলাকাতে ছড়িয়ে সন্ত্রাশের বাতাবরন তৈরীর চেষ্টা করতো ৷ পোস্টারগুলির অনেকাংশে হাতে লেখা হলেও কখনও কম্পিউটার প্রিন্টও ছিল ৷ সম্প্রতি গুড়গুড়িপাল থানা এলাকার একটি স্থানে মাওবাদীদের নামে পোস্টারিং হয় ৷ পুলিশ তদন্তে নেমে সুত্র খুঁজে পায় ৷ এরপর চাঁদড়া বাজারে একটি কম্পিউটার সেন্টারে হানা দেয় সোমবার রাতে ৷ সেখানে ধরা পড়ে ছাপানো পোস্টার ৷ পাওয়া যায় নানা প্রমান ৷
এরপরই পুলিশ ওই কম্পিউটার সেন্টারের মালিক অভিজিত মাহাতো কে গ্রেফতার করে৷ মঙ্গলবার তাকে তোলা হয় মেদিনীপুর আদালতে ৷ আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন অভিযুক্তের।

কোন মন্তব্য নেই