ঘাটাল:-নিছক সন্দেহের বসে নিজের জা -এর গায়ে এসিড ঢেলে জ্বালিয়ে দিল আরেক জা। অ্যাসিড আক্রান্ত হয়ে ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি করা হলো আ্যসিড আক্রান্ত মহিলাকে। আক্রমণকারী মহিলা সম্পর্কে শুধু জা নয়, বোনও।শনিবার ব…
ঘাটাল:-নিছক সন্দেহের বসে নিজের
জা -এর গায়ে এসিড ঢেলে জ্বালিয়ে দিল আরেক জা। অ্যাসিড আক্রান্ত হয়ে ৮০ শতাংশ
দগ্ধ অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি করা হলো আ্যসিড আক্রান্ত মহিলাকে। আক্রমণকারী
মহিলা সম্পর্কে শুধু জা নয়, বোনও।শনিবার বিকালে এমনই চাঞ্চল্যকর
ঘটনাটি ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মোমরাজপুর গ্রামে।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, ঘাটালের মোমরাজপুরের বাসিন্দা দুই ভাই
আশাদুল আলি ও তেসলিম আলির সাথে বিয়ে হয় দাসপুরের সাহবাজার এলাকার
বাসিন্দা রহিমা খাতুন ও আকলিমা খাতুন সাথে।
সম্পর্কে এরা নিজেরা দুই বোন।ছোট বোন আকলিমার মানসিক একটু সমস্যা তৈরি
হয়েছিল সম্প্রতি।বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কারণে দুই বোনের মধ্যে ঝগড়াঝাঁটি
লেগেই থাকতো। সম্প্রতি অভিযুক্ত আকলিমা
বিবির সন্দেহ হয় তার শারীরিক অসুস্থতার কারণে তার শ্বশুরবাড়ির লোকজন স্বামী
তেসলিম আলীর অন্যত্র বিয়ের ব্যবস্থা করছে । আর এই ঘটনায় ইন্ধন যোগাচ্ছে তার বড়
জা তথা দিদি রহিমা বিবি। তসলিম আলী তামার কাজ করেন। কাজের প্রয়োজনে বাড়িতে এসিড
রাখা থাকে।
শনিবার সকাল থেকেও দুই জা এর
মধ্যে গন্ডগোল চরম আকার ধারণ করে।এরপরই হঠাৎ দৌড়ে গিয়ে বাড়িতে থাকা অ্যাসিড ভর্তি
মগ এনে দিদি রহিমা বিবির গায়ে ঢেলে দেয়।এসিডের তীব্রতায় ছটফট করতে থাকে রহিমা।
আশঙ্কাজনক অবস্থায় এসিড আক্রান্ত মহিলাকে ঘাটাল হাসপাতালে ভর্তি করান পরিবারের
অন্যান্য সদস্যরা। আশঙ্কাজনক পরিস্থিতি মনে হয় তাকে কলকাতার রেফার করেছে
চিকিৎসকরা রবিবার।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাটাল
থানার পুলিশ। আক্রমণকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ ও দায়ের করা হয়।এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার
করেছে ঘাটাল থানার পুলিশ।

কোন মন্তব্য নেই