মেদিনীপুর: নওশাদ সিদ্দিকীর পুলিশ হেপাজত নিয়ে শাসকদল ও বিচার ব্যাবস্থাকে পক্ষপাতিত্বের কাঠগোড়াতে দাঁড় করালেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জী ৷ মঙ্গলবার মেদিনীপুর শহরে প্রকাশ্য সমাবেশ করতে হাজির হয়েছিলেন তিনি ৷ সম…
মেদিনীপুর: নওশাদ সিদ্দিকীর পুলিশ হেপাজত নিয়ে শাসকদল ও বিচার ব্যাবস্থাকে পক্ষপাতিত্বের কাঠগোড়াতে দাঁড় করালেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জী ৷ মঙ্গলবার মেদিনীপুর শহরে প্রকাশ্য সমাবেশ করতে হাজির হয়েছিলেন তিনি ৷ সমাবেশের পরে তিনি বলেন-জীবন যন্ত্রনা বিপক্ষে বলেই এখন প্রকাশ্যে মুসলিমরা মুখ খুলছে ,বিচার ব্যাবস্থাকে দিয়েও দমানো হচ্ছে, নাহলে বিধায়কের ৯ দিনের পুলিশ হেপাজত হতো না৷ যদিও রাজ্য়ের সাধারন নাগরিক হিসেবে আইন ও বিচার ব্যাবস্থার ওপরে আস্থা রাখতে চাই আমরা ৷
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে গান্ধীমুর্তী পাদদেশে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল ডিওয়াইএফআই এর পক্ষ থেকে ৷সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বামকর্মীরা উপস্থিত ছিলেন ৷ সমাবেশে মুখ্যবক্তি হিসেবে হাজির ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিক মিনাক্ষী মুখার্জী ,ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ সহ অন্যান্যরা ৷ মিনাক্ষী বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্য সরকার ও টিএমসি দলের নানা দিক নিয়ে সমালোচনা করে গিয়েছেন ৷ সমালোচনা ছিল বিজেপি নিয়েও ৷ তার পরে সংবাদ মাধ্যমের সামনে টিএমসি-র দিদির দুত্ সহ বিভিন্ন কর্মসুচী নিয়ে কটাক্ষ করেছেন ৷
তিনি বলেন- "ভোট কোনো রাজনৈতিক দল বা সম্প্রদায়ের হয়না ৷ তাহলে সংবিধান ও গনতন্ত্রকে অস্বীকার করা হবে ৷ জীবন যন্ত্রনা বিপক্ষে বলেই এখন প্রকাশ্যে মুসলিমরা মুখ খুলছে ,বিচার ব্যাবস্থাকে দিয়েও দমানো হচ্ছে, নাহলে বিধায়কের ৯ দিনের পুলিশ হেপাজত হতো না৷ যদিও রাজ্য়ের সাধারন নাগরিক হিসেবে আইন ও বিচার ব্যাবস্থার ওপরে আস্থা রাখতে চাই আমরা ৷ ওনারা দিদির দুত বা এটা ওটা না করে গিমিক করা ছেড়ে দিয়ে মানুষের জন্য কাজ করুন ৷ রাজ্যসরকার ও কেন্দ্রসরকার দেশকে অর্থনৈতিক ভাবে দেউলিয়া করতে চলেছে ৷এর বিরুদ্ধে আমাদের সকলকে লড়াই করতে হবে ৷"এদিন সুশান্ত ঘোষ সাংবাদিকদের সামনে বলেন- "রাজ্যে চড়াম চড়াম ঢাক বাজিয়ে ও নকুলদানা বিলিয়ে ভোট না নিলে মানুষ ঠিক করে নেবে কোথায় ভোট দিতে হবে-মঙ্গলবার শাসকদলকে মেদিনীপুরে পরোক্ষ কটাক্ষ করলেন সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ ৷

কোন মন্তব্য নেই