শালবনী: শুক্রবার সন্ধায় জঙ্গলের রাস্তায় বাইকে করে বাবা-ছেলে ফিরছিলেন বাড়িতে ৷ অতর্কিত ভাবে রাস্তায় উঠে আসে হাতি ৷ কোনো ক্রমে বাইক ফেলে ঝাঁপ দিয়ে বাবাকে নিয়ে দৌড় দেয় ছেলে ৷ দৌড়ে আসা হাতি ফেলে যাওয়া বাইকের ওপরে নিজের রাগ মেটায় ৷…
শালবনী: শুক্রবার সন্ধায় জঙ্গলের রাস্তায়
বাইকে করে বাবা-ছেলে ফিরছিলেন বাড়িতে ৷ অতর্কিত ভাবে রাস্তায় উঠে আসে হাতি ৷ কোনো
ক্রমে বাইক ফেলে ঝাঁপ দিয়ে বাবাকে নিয়ে দৌড় দেয় ছেলে ৷ দৌড়ে আসা হাতি ফেলে যাওয়া
বাইকের ওপরে নিজের রাগ মেটায় ৷ ভেঙে দুমড়ে দেয় বাইকটিকে ৷ পরে পাশের গ্রামবাসীদের
সহযোগীতায় বাইকটি উদ্ধার করেন যুবক ৷ মৃত্যুর হাত থেকে কোন রকমে
প্রাণ বাঁচালেন বাবা ও ছেলে। তবে প্রানে
রক্ষা পেয়ে ওই রাস্তা এড়িয়ে বাড়িতে ফেরেন তিনি ৷ রাত থেকেই পাশের গ্রামবাসীদের সতর্ক
করে দেয় বনদফতর ৷
ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় পশ্চিম
মেদিনীপুরের শালবনীর মহিষডোবা এলাকায়। জানা গিয়েছে সরবেরিয়া গ্রামের বাসিন্দা
সুনীল বাগ ও ছেলে বাপি বাগ বাইকে করে মহিষডোবার দিকে যাচ্ছিলেন জঙ্গল পথে। হঠাৎ
রাস্তায় হাজির দলমার দাঁতাল বাহিনী। কোনরকমে বাইক ফেলে জঙ্গলপথে লোকালয়ে পৌঁছান।
স্থানীয়দের খবর দিলে তারা এসে জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, দশটি হাতি বান্দির জঙ্গল থেকে বিকেলে ডেরা
বেঁধেছে ওই মহিষডোবা জঙ্গলে। কাজ সেরে মহিষডোবা থেকে বাবাকে
সঙ্গে নিয়ে ফিরছিলেন বাপি। সেই সময় এই ঘটনাটি ঘটে। হাতির হানায়
গাড়িটির ক্ষতি হয়েছে।
পরে মশাল জ্বালিয়ে হাতিগুলিকে তাড়িয়ে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছায় বনকর্মীরাও। গাড়িটির ক্ষতি হলেও প্রাণ বেঁচে ফিরেছেন বাবা ও ছেলে। স্থানীয়রা দাবি তুলেছেন হাতিগুলিকে অন্যত্র সরানোর। তবে ঘটনার পরে স্থানীয়দের সতর্ক করেছেন বনকর্তারা ৷

কোন মন্তব্য নেই