Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Clash: ডাইনি সন্দেহে খুনের অভিযোগ করেছিল,ফেরার থাকা অভিযুক্তরা রাতে ফিরে অভিযোগকারীদের আক্রমণ, পুড়িয়ে দিল বেশ কয়েকটি বাড়ি

খড়গপুর: ডাইনি সন্দেহে দেড় বছর আগে পিটিয়ে খুন করা হয়েছিল এক বৃদ্ধকে। মৃতবৃদ্ধের পরিবারের লোকেরা আক্রমণকারীদের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিল। ঘটনার পরেই ফেরার ছিল অভিযুক্তরা। রবিবার রাতে অতর্কিত লোকজন নিয়ে হাজির হয়ে ফেরার …

খড়গপুর: ডাইনি সন্দেহে দেড় বছর আগে পিটিয়ে খুন করা হয়েছিল এক বৃদ্ধকে। মৃতবৃদ্ধের পরিবারের লোকেরা আক্রমণকারীদের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিল। ঘটনার পরেই ফেরার ছিল অভিযুক্তরা। রবিবার রাতে অতর্কিত লোকজন নিয়ে হাজির হয়ে ফেরার থাকা লোকজন আক্রমণ করল অভিযোগকারীদের। বেধরক মারধর করে পুড়িয়ে দেওয়া হলো অভিযোগকারীদের বাড়ি। আক্রমণকারীদের পাল্টা হামলা খরি হলে দুই পক্ষের মোট ছয় জন জখম হয়েছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত উত্তর জগতপুর এলাকায়। 

আদিবাসী অধ্যুষিত ওই উত্তর জগতপুর এলাকায় প্রায় দেড় বছর আগে ডাইনি সন্দেহ দুর্গাপদ টুডু নামে এক বৃদ্ধকে পিটিয়ে খুন করেছিল এলাকার কয়েকজন। আক্রমণকারী হিসেবে সেনাপতি সরেন সহ বেশ কয়েকজন এলাকাবাসীদের বিরুদ্ধে দুর্গাপদ টুডুর পরিবার পুলিশে খুনের অভিযোগও জানিয়েছিলেন। অভিযোগ জানানোর পরে অভিযুক্ত ওই এলাকার আটটা পরিবার তারপর থেকে এলাকা ছেড়ে পলাতক ছিলেন ।এলাকাবাসীদের অভিযোগ গতকাল তারা বাইরে থেকে অস্ত্রশস্ত্রসহ ৭০-৮০জন লোকেদের সঙ্গে নিয়ে এই গ্রামে এসে আক্রমণ শুরু করে। অতর্কিত হামলা চালায়। ওই হামলায় অভিযোগকারীদের চারজন আহত হয়। পাল্টা হামলাও শুরু হয়ে যায়। দুই পক্ষের রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে যায়। আগুন ধরানো হয় বেশ কয়েকটি বাড়িতে। এতে মোট উভয় পক্ষের ৬ জন জখম হয়েছেন রাতে। তারা খড়্গপুরে হাসপাতালে ভর্তি। বাইরে থেকে আসা দুজনের গাড়ি বাজেয়াপ্ত করেছে লোকাল থানার পুলিশ। এবং বাড়ি পোড়ানোর ঘটনায় তদন্ত শুরু করেছে। 

 

কোন মন্তব্য নেই