Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Medinipur Live:'মুক্তা'র চাষ, শুরু হয়ে গেল পশ্চিম মেদিনীপুরে

দাসপুর: প্রশাসনিক উদ্যোগে স্বনির্ভর করার ক্ষেত্রে অন্যান্য একাধিক প্রকল্পের পর মাটির সৃষ্টি প্রকল্প গ্রামাঞ্চলে ভালো ছাড়া ফেলেছে। সেই প্রকল্পেই পশ্চিম মেদিনীপুরের শুরু হল মুক্তার চাষ। শনিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এই চাষের উ…

 

দাসপুর: প্রশাসনিক উদ্যোগে স্বনির্ভর করার ক্ষেত্রে অন্যান্য একাধিক প্রকল্পের পর মাটির সৃষ্টি প্রকল্প গ্রামাঞ্চলে ভালো ছাড়া ফেলেছে। সেই প্রকল্পেই পশ্চিম মেদিনীপুরের শুরু হল মুক্তার চাষ। শনিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এই চাষের উদ্বোধন করলেন জেলাশাসক আয়েশা রানী। আপাতত এই চাষে ব্রতী হলেন দাসপুরের একটি কো-অপারেটিভ সোসাইটির সদস্যরা।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর – ২ ব্লকের জয়রামচকে  মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে  শুরু হল মিষ্টি জলে মুক্তো চাষ । শনিবার এর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক আয়েশা রানী এ । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শ্রী সৌভিক ব্যানার্জী ও অনান্য আধিকারিকগণ ।মানুষের বিকল্প আয়ের উৎস সন্ধানে মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে মাছ চাষ, আন্তঃফসল চাষ ইত্যাদির পাশাপাশি যে সমস্ত পুকুরে মাছ  চাষ হচ্ছে  তার মধ্যেই  মুক্তো চাষের উদ্যোগ নেওয়া হয়েছে । মিষ্টি জলে মুক্তো চাষের ব্যাপারে  প্রাথমিক ভাবে ১২ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।সাত দিন ধরে চলবে এই প্রশিক্ষণ। 

জানা গেছে প্রথমবার মুক্তো উৎপাদন করতে ৮ থেকে ১০ মাস সময় লাগবে ।উৎপাদন শুরু হওয়ার পর থেকে মাথা পিছু মাসিক আয় দাঁড়াবে ৪৫০০ থেকে ৬০০০ টাকা । আত্মা প্রকল্পের ফান্ডে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ রকম বিকল্প আয়ের সুযোগ পেয়ে খুশি জয়রামচক মৃত্তিকা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সদস্যরা এবং স্থানীয় মানুষজন । পশ্চিম মেদিনীপুর জেলাতে এরকম অন্যান্য স্থানেও হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা।

কোন মন্তব্য নেই