Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

PMAY: রাতে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করল কেন্দ্রের প্রতিনিধি দল,এসেই সাক্ষাৎ বিজেপি নেতাদের সঙ্গে

মেদিনীপুর: মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করল কেন্দ্রের পাঠানো দুই প্রতিনিধির একটি দল। আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির তথ্য খতিয়ে দেখতেই এই আগমন। মঙ্গলবার রাতে প্রবেশ করেই প্রথম সাক্ষাৎ জেলার বিজেপি নেতাদের সঙ্গে। একাধিক…

 

মেদিনীপুর: মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করল কেন্দ্রের পাঠানো দুই প্রতিনিধির একটি দল। আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির তথ্য খতিয়ে দেখতেই এই আগমন। মঙ্গলবার রাতে প্রবেশ করেই প্রথম সাক্ষাৎ জেলার বিজেপি নেতাদের সঙ্গে। একাধিক নালিশ করে শাসকদলের দুর্নীতির তালিকা তাদের হাতে ধরালেন বিজেপি নেতারা। বিজেপির দাবি-" কেন্দ্রের এই প্রতিনিধিদের মেদিনীপুর শহর থেকে ৭০ কিলোমিটার দূরে একটি কটেজে রাখা হয়েছে। যাতে যাতায়াতে সময় কিছুটা নষ্ট করা যায়।"

মঙ্গলবার সন্ধ্যার সময় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র  গনগনিতে একটি কটেজে প্রবেশ করেছেন কেন্দ্র থেকে আশা ২ সদস্যের একটি প্রতিনিধি দল। মেদিনীপুর শহর থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। রাতে কটেজে প্রবেশ করার পরেই বিজেপির জেলা নেতাদের একটি দল তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে সাক্ষাৎ বৈঠক সেরেছেন। বিজেপির ঘাটালের বিধায়ক  শীতল কপাট, সবং এলাকার বিজেপি নেতা অমূল্য মাইতি ও মেদনীপুর শহরের বিজেপি নেতারা এই সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পরে জেলার বিভিন্ন এলাকায় আবাস যোজনার নতুন তালিকাতেও কত পক্ষপাতিত্ব, দুর্নীতি রয়েছে তারা তালিকা দেন প্রতিনিধি দলকে । 

অমূল্য মাইতি সাক্ষাৎকার পর্ব সেরে বলেন-" জেলা জুড়ে দুর্নীতি হয়েছে এই তালিকায়। আমরা জেলাশাসক থেকে অন্যান্য আধিকারিকদের সে বিষয়ে জানালেও কোন পদক্ষেপ হয়নি। তাই বিষয়টি শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলাম। উনি কেন্দ্রের গ্রামোনোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং কে অভিযোগ জানিয়েছিলেন। সেই মতো কেন্দ্র থেকে প্রতিনিধিরা এসেছেন। তাদের জেলার হেডকোয়ার্টারে রাখার কথা কিন্তু সেখান থেকে ৭০ কিলোমিটার দূরে রাখা হয়েছে ।যাতে যাতায়াতে সময়টা অনেকটা নষ্ট হয়ে যায়। "

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটের অজিত মাইতি বলেন "ওনারা গ্রাম উন্নয়নের বিষয় দেখতে এলে ফুল মার্কস পাবো যা উন্নতি হয়েছে। তবে আবাস যোজনা ইস্যুতে এলাকায় গেলে মানুষের বিক্ষোভের মুখে পড়তে পারেন। কারণ যে প্যারামিটারে বহু বাড়ি বাতিল হয়েছে গরিব মানুষরা সে নিয়ে একাধিক প্রশ্ন করতে পারেন। তবে এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না।"

বুধবার বেলা এগারোটা নাগাদ জেলা শাসকের সঙ্গে প্রথম বৈঠক করবেন প্রতিনিধি দল। এরপর জেলার কোনো স্থানে পরিদর্শনে যেতে পারেন।



কোন মন্তব্য নেই