Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

tet :পরীক্ষা কেন্দ্রে মা,সদ্যজাত বাইরে, আধিকারিকদের সহযোগিতা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ফিডিং সেন্টার

মেদিনীপুর: টেট পরীক্ষার্থীদের ভিড়ে রয়েছেন অনেক সদ্যজাতের মা।পরীক্ষার দিনে সমস্যা তৈরি হচ্ছে সদ্যোজাত শিশুদের। মেদিনীপুর শহরে কমার্স কলেজ পরীক্ষা কেন্দ্রের পাশে এমনই বেশ কিছু সদ্যোজাত শিশুর পরিবারের লোকজনের কোলে কান্নাকাটি করছিল…

 

মেদিনীপুর: টেট পরীক্ষার্থীদের ভিড়ে রয়েছেন অনেক সদ্যজাতের মা।পরীক্ষার দিনে সমস্যা তৈরি হচ্ছে সদ্যোজাত শিশুদের। মেদিনীপুর শহরে কমার্স কলেজ পরীক্ষা কেন্দ্রের পাশে এমনই বেশ কিছু সদ্যোজাত শিশুর পরিবারের লোকজনের কোলে কান্নাকাটি করছিল কয়েকটি শিশু। জানতে পেরে প্রশাসনিক আধিকারিকদের সহমর্মিতা।মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে ফিডিং সেন্টারের আয়োজন করলেন। স্বস্তি পেল ৫  শিশু। শহরে এমন অনেক ক্ষেত্রেই করা হয়ে বলে জানালেন সৌমেন খান ৷

মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানান-" জানতে পেরেছিলাম মেদিনীপুর শহরে পরীক্ষা কেন্দ্রগুলিতে অনেক সদ্যোজাত শিশু পরীক্ষা কেন্দ্রের বাইরে রয়েছে। এমন অনেক শিশু রয়েছে যাদের এক ঘন্টা অন্তর মায়ের দুধ খেতে দিতে হয়। তারা কান্নাকাটি করছে বলে জানতে পেরেছিলাম। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলে পরীক্ষা কেন্দ্রের ভেতরেই শিশুদের ফিডিং সেন্টার করা হয়েছে।যেখানে পরিবারের লোকেদের কাছে শিশু থাকবে, একঘন্টা অন্তর শিশুকে ফিডিং করানো হয়েছে ৷ এজন্য জেলা প্রশাসনের আধিকারিকদের ধন্যবাদ।"

কমার্স কলেজের পরীক্ষা কেন্দ্র ছাড়াও মেদিনীপুর শহরে এমন অনেক পরীক্ষা কেন্দ্রে বাইরে শিশু থেকে গিয়ে সমস্যা হচ্ছিল। পরিস্থিতি বিবেচনা করে বেশকিছুর ক্ষেত্রে এমন ফিডিং ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সৌমেন খান জানিয়েছেন।


কোন মন্তব্য নেই