ডেবরা: পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর ফের নজর কাড়লেন গ্রামবাসীদের। দলের 'চলো গ্রামে যাই' কর্মসূচিতে গিয়ে চাষির বাড়িতে ধান ঝাড়লেন মেশিনে। কর্মরত শ্রমিকদের …
ডেবরা: পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর ফের নজর কাড়লেন গ্রামবাসীদের। দলের 'চলো গ্রামে যাই' কর্মসূচিতে গিয়ে চাষির বাড়িতে ধান ঝাড়লেন মেশিনে। কর্মরত শ্রমিকদের সঙ্গে আন্তরিক হওয়ার চেষ্টা করলেন অনেকক্ষণ কথা বলে। সোশ্যাল মিডিয়াতে তার সেই ধান ঝাড়ার ছবি এখন ভাইরাল।
ডেবরা বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী, বেশ কয়েকবারই সংবাদ শিরোনামে উঠে এসেছেন। ভালো খারাপ একাধিক চর্চার মাঝে পড়ে মন্ত্রিত্ব পদ থেকে সরতে হয়েছে তাকে। এরপর বিধায়ক হয়েই এলাকায় নিজের দায়িত্ব পূর্ণ দমে পালনের চেষ্টা করেছেন তিনি। প্রাক্তন এই পুলিশ অফিসার বেশিরভাগ সময়টা ডেবরাতে এলেই কর্মীদের নিয়ে গ্রামে চলে যান। দলের "চলো গ্রামে যাই" কর্মসূচি নিয়ে সাইকেলে করেই সম্প্রতি গ্রাম গ্রামে ঘুরে জনসংযোগ করেছিলেন। রবিবার আরও এক ঘাট এগিয়ে জনসংযোগ মজবুত করার চেষ্টায় তাকে দেখা গেল।
রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের জালিমন্দা অঞ্চলের একটি গ্রামে গিয়েছিলেন হুমায়ুন কবীর। দুপুরে ততক্ষণে গ্রামের কয়েকজন নিজেদের চাষের ধান মেশিনে ঝাড়ছিলেন। তাদের সঙ্গে কথা বলতে বলতেই একাত্ম হয়ে কাজে কিছুটা এগিয়ে দিতেই ধান ঝাড়তে শুরু করে দেন। বেশ কিছুক্ষণ কথা বলে তাদের সুবিধা ও অসুবিধা জেনে এগিয়ে যান অন্যদিকে।
বিষয়টাকে অনেকেই অবশ্য নিছক রাজনীতি বলেই মনে করেছেন। বিজেপির জেলা সহ-সভাপতি ড: শঙ্কর গুছাইত বলেন-" এসব নাটক না করলেও চলবে। মানুষের প্রকৃত সমস্যার সময়ে পাশে দাঁড়ানো উচিত। নিজ রাজনৈতিক স্বার্থে এই সমস্ত কর্মকাণ্ড। "

কোন মন্তব্য নেই