মেদিনীপুর: রবিবার প্রাথমিকের টেট। পশ্চিম মেদিনীপুর জেলার ৯৪ টি পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা এড়িয়ে যাতে পরীক্ষার্থীদের বসিয়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয় তার জন্য একাধিক যোগার যন্ত্র জেলা জুড়ে। সব থেকে বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে …
মেদিনীপুর: রবিবার প্রাথমিকের
টেট। পশ্চিম মেদিনীপুর জেলার ৯৪ টি পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা এড়িয়ে যাতে
পরীক্ষার্থীদের বসিয়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয় তার জন্য একাধিক যোগার যন্ত্র জেলা
জুড়ে। সব থেকে বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে যানজট এড়ানোর ক্ষেত্রে। ইতিমধ্যেই
জেলা প্রশাসন পুলিশ পৌরসভার যৌথ বৈঠক সম্পন্ন হয়েছে। মেদিনীপুর শহরে বাসস্ট্যান্ড
ও বিভিন্ন এলাকায় ক্যাম্প করছে পরীক্ষার্থীদের সুবিধার্থে। সব থেকে বেশি সতর্ক
পরিবহন দপ্তর ও পুলিশ। মেদিনীপুর শহরের সংকীর্ণ রাস্তায় যানজট এড়াতে আন
রেজিষ্টার টোটো অটো না বের হতে অনুরোধ সংগঠনের। বাস পরিষেবা স্বাভাবিক রাখতে
নির্দেশ পরিবহন দপ্তরের।
পশ্চিম মেদনীপুর জেলাতে রয়েছে ৯৪
টি পরীক্ষা কেন্দ্র। পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৪৫০। জেলার সমস্ত পরীক্ষা
কেন্দ্রের পাশাপাশি অবস্থানে ১৪৪ ধারা জারি থাকবে। পুলিশ জেলা প্রশাসন পরিবহন
দপ্তর বৈঠকের পর আলাদা করে বাস অনার্স অ্যাসোসিয়েশন, টোটো অটো ইউনিয়নের সাথে বৈঠক করেছে পরিবহন দপ্তর। সকলকেই সজাগ থাকতে
জানানো হয়েছে।জেলাশাসক আয়েশা রানী বলেন-" সুষ্ঠুভাবে টেট পরীক্ষা আয়োজনের
জন্য জেলায় যেসব পদক্ষেপ করার সবটাই করা হয়েছে। বিশৃঙ্খলার সুযোগ হবে না।"
জেলার পরিবহন দপ্তরের আধিকারিক
অমিত দত্ত বলেন" টুটু অটো বাস পরিবহনের সঙ্গে যুক্ত সকলের সঙ্গে বৈঠক করা
হয়েছে। টেট পরীক্ষার্থীদের পেয়ে অতিরিক্ত ফায়দা যাতে কেউ না তুলতে পারে সতর্ক
করা হয়েছে সে বিষয়ে। বড় বাসস্ট্যান্ড গুলিতে ক্যাম্প থাকবে বাস অনার্স
অ্যাসোসিয়েশনের। পরিবহন দপ্তরের পক্ষ থেকে জেলার তিনটি মহকুমাতে স্পেশাল ক্যাম্প
করে নজরদারি চালানো হবে।"
বৈঠকের পরেই মেদিনীপুর শহরে যান
জোটের আশঙ্কায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অটো ও টোটো আধিক্য যাতে কমানো
যায় রাস্তায় তার চেষ্টা করানো হয়েছে। আইএনটিটিইউসির মেদিনীপুর শহর সভাপতি বুদ্ধ
মহাপাত্র বলেন-" অনেক বেশি টোটো টোটো মেদিনীপুর শহরে রয়েছে। তাহলে যানজট
হওয়ার একটা আশঙ্কা থাকেই। সেজন্য সংগঠনের পক্ষ থেকে আমরা টোটো ও অটো ইউনিয়নকে
জানিয়ে দিয়েছি আনরেজিস্টার্ড টোটো অটো রবিবার রাস্তায় যেন না নামে। রেজিস্টার্ড
গুলি থাকলেই পরীক্ষার্থীদের কাজ হয়ে যাবে।"
একই লক্ষ্যে কোতোয়ালি থানা ও
মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে শনিবার সকাল থেকেই-মেদিনীপুর শহরের রাস্তাগুলির
সংকীর্ণতা কাটানোর চেষ্টা হয়েছে। রাস্তার দুপাশে থাকা অবৈধ হকারদের স্টল গুলি
তোলার কাজ শুরু হয়েছে সকাল থেকেই।

কোন মন্তব্য নেই