মোহনপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্ত এলাকার মোহনপুরে আবগারি দপ্তর অভিযান শুরু করেছিল মঙ্গলবার সকাল থেকে। উড়িষ্যার সীমান্ত ওই এলাকায় ওই রাজ্যের আবগারি কর্তারাও ছিলেন। অভিযান সেরে ফেরার পথে উড়িষ্যার বালিম গ্রামে অতর্কিত হামলা…
মোহনপুর: পশ্চিম মেদিনীপুর জেলার
সীমান্ত এলাকার মোহনপুরে আবগারি দপ্তর অভিযান শুরু করেছিল মঙ্গলবার সকাল থেকে।
উড়িষ্যার সীমান্ত ওই এলাকায় ওই রাজ্যের আবগারি কর্তারাও ছিলেন। অভিযান সেরে
ফেরার পথে উড়িষ্যার বালিম গ্রামে অতর্কিত হামলা গ্রামবাসীদের। আবগারি কর্মীদের
গাড়ির উপর লাঠি সোটা বাঁশ দিয়ে বেধড়ক মারধর। ভেঙে দেওয়া হল গাড়ি। কোনমতে
পালিয়ে রক্ষা পেলেন অভিযানে অংশ নেওয়া কর্মীরা।
পশ্চিম মেদিনীপুর জেলার আবগারি
দপ্তর সম্প্রতি জানতে পেরেছিল, জেলা ও রাজ্যের সীমান্ত এলাকা
মোহনপুরের সাগড়াতে চোলাইয়ের রমরমা কারবার শুরু হয়েছে। ওই এলাকা ওড়িশার সীমান্ত
হওয়ায় সংলগ্ন রাজ্যের আবগারি আধিকারিকদেরও সঙ্গে নিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর
জেলার আবগারি আধিকারিকরা।
প্রথমে সাগড়া গ্রামে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাইয়ের সামগ্রী নষ্ট করে আবগারি দপ্তরের আধিকারিকরা। সেখান থেকে পালিয়ে উড়িষ্যায় প্রবেশ করার সময় ওই রাজ্যের আবগারি আধিকারিকদের হাতে ধরা পড়ে যায় দুজন। এরপর উড়িষ্যা সীমানার বালিম গ্রামে অভিযান শুরু হয় দুই রাজ্যের আবগারি দপ্তরের যৌথ উদ্যোগ। সেখানে অভিযান শেষ করে ফেরার সময় অতর্কিতভাবে স্থানীয় গ্রামবাসীরা হামলা চালায় আবগারি কর্মীদের গাড়িতে। বেধড়ক ভাঙচুর করা হয় আফগারি দপ্তরের গাড়ি গুলিতে। কোনক্রমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন আবগারি আধিকারিকরা। তবে ভেঙে ফেলা হয়েছে বহু গাড়ি। কয়েকজন আবগারি কর্মী কম বেশি আহত হয়েছেন।

কোন মন্তব্য নেই