Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Murder: মেদিনীপুরে পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের পেটে ছুরি চালিয়ে খুন, গ্রেপ্তার দাদা

মেদিনীপুর: পারিবারিক বিবাদের জেরে মঙ্গলবার রাতে নিজেদের বাড়ির ভেতরেই ভাইয়ের পেটে ছুরি চালিয়ে দিল রেগে উন্মত্ত দাদা। প্রতিবেশী রক্তাক্ত অবস্থায় ভাইকে হাসপাতালে ভর্তি করলেও সেখানে তার মৃত্যু হয়। মৃত যুবকের নাম লোকনাথ পন্ডা (৩০…

 

মেদিনীপুর: পারিবারিক বিবাদের জেরে মঙ্গলবার রাতে নিজেদের বাড়ির ভেতরেই ভাইয়ের পেটে ছুরি চালিয়ে দিল রেগে উন্মত্ত দাদা। প্রতিবেশী রক্তাক্ত অবস্থায় ভাইকে হাসপাতালে ভর্তি করলেও সেখানে তার মৃত্যু হয়। মৃত যুবকের নাম লোকনাথ পন্ডা (৩০), দাদাকে গ্রেফতার করলো কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে মেদনীপুর শহরের শরৎপল্লী এলাকায়।

জানা গিয়েছে, মেদিনীপুর শহরের শরতপল্লী এলাকার বাসিন্দা পন্ডা পরিবার। পরিবারের বড় ছেলে ভোলানাথ পান্ডা, বিবাহিত। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে সংসার । অন্যদিকে বাবা-মাকে নিয়ে পাশেই থাকতেন ভোলানাথের ভাই লোকনাথ পান্ডে। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিবাদ প্রায়ই লেগে থাকত বলে প্রতিবেশীরা জানায়। মঙ্গলবার রাত এগারোটা নাগাদ দুই ভাইয়ের চরম বিবাদের আওয়াজ পান স্থানীয়রা। মাঝরাতে হঠাৎ বিবাদের মাঝে চিৎকার ও কান্নাকাটির আওয়াজে প্রতিবেশীরা দৌড়ে আসেন। বাড়িতে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে লোকনাথ। জানতে পারেন-ঝগড়ার সময় দাদা ভোলানাথ ছুরি পেটে ঢুকিয়ে দিয়েছে লোকনাথের।

বৃদ্ধ বাবা মার সহযোগিতা নিয়ে রাতে স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় লোকনাথকে ভর্তি করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে লোকনাথ কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে খবর পায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে অভিযুক্ত দাদা ভোলানাথ পন্ডাকে গ্রেফতার করে।

বুধবার গ্রেফতার করা ভোলানাথ কে মেদিনীপুর আদালতে হাজির করে কোতোয়ালি পুলিশ।

কোন মন্তব্য নেই