Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Elephant attack: রাস্তায় আড়াআড়ি দাঁড়িয়ে হাতি, সরাতে গেলে ঐরাবত গাড়িতেই দাঁত ফুটিয়ে দিল দাঁতাল

মেদিনীপুর: বৃহস্পতিবার বিকেল থেকেই পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া রেঞ্জ এর অন্তর্গত আমাঝরনা এলাকায় রাস্তার ওপর ঘোরাফেরা করছিল হাতির পাল। পথচারীদের যাতায়াতের অসুবিধা হচ্ছিল।রাস্তায় পার হতে দাঁড়িয়ে থাকা লোকজনকে হামলার চেষ্টা শুরু কর…

 

মেদিনীপুর: বৃহস্পতিবার বিকেল থেকেই পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া রেঞ্জ এর অন্তর্গত আমাঝরনা এলাকায় রাস্তার ওপর ঘোরাফেরা করছিল হাতির পাল। পথচারীদের যাতায়াতের অসুবিধা হচ্ছিল।রাস্তায় পার হতে দাঁড়িয়ে থাকা লোকজনকে হামলার চেষ্টা শুরু করে হাতি, মানুষ হামলার মুখে পড়তে পারে আশঙ্কা থেকে ঐরাবত গাড়ি এগোতেই গাড়িতেই হামলা করে দিল দাঁতাল হাতি। গাড়ির সামনের কাঁচ ফুড়ে ঢুকিয়ে দিল বিশাল দাঁত। অল্পেরক্ষা গাড়িতে থাকা চালক ও কর্মীদের। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচ সহ দরজাও। খানিকটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো বৃহস্পতিবার সন্ধ্যায়।

বনদপ্তরের কর্মীরা জানায় , রাস্তার পথচারীদের বাঁচাতে গিয়ে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল বন দফতরের ঐরাবত গাড়িটি। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা ছ'টা নাগাদ চাঁদড়া রেঞ্জের আমাঝর্ণা এলাকায় ঘটেছে। কলাইকুন্ডা থেকে বৃহস্পতিবার ভোরে চাঁদড়া রেঞ্জের সুকনাখালিতে ৬৫ টি হাতির একটি পাল প্রবেশ করে। দুপুর থেকে হাতির ওই পালটিকে লালগড় রেঞ্জের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে হুলা পার্টি। বিকেল বেলায় অধিকাংশ হাতি চাঁদড়া-পিড়াকাটা পিচ রাস্তা পেরিয়ে গেলেও পেছনে দলছুট হয়ে কয়েটি হাতি থেকে যায়।তারা ঘোরাফেরা করছিল আমাঝরনা এলাকায়। এদিন সন্ধ্যা বেলা হঠাৎ একটি হাতি আমাঝরনা এলাকার ওই রাস্তার উপরে উঠে হাঁটতে শুরু করে। রাস্তার দুই প্রান্তে পথচারী সহ বিভিন্ন মানুষজন দাঁড়িয়ে পড়েছিলেন। সাইকেল, মোটর সাইকেলে ছিলেন মহিলা ও শিশুও। তাদের লক্ষ্য করে হাতিটি এগিয়ে যেতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে হাজির থাকা বন দফতরের ঐরাবত গাড়িটি হাতিটিকে বাধা দিতে যায়। হাতিটিও পাল্টা শুঁড়ে করে ধাক্কা মারে। দাঁত দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলে। ক্ষতি হয়েছে গাড়ির দরজাও।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন দফতরের ওই গাড়িটি না এলে বড় কোন বিপদ ঘটতে পারত। তবে এই ঘটনার পর একটা আতঙ্ক তৈরি হয় ওই এলাকায়। সন্ধ্যার পর ওই রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে সতর্ক করে দিয়েছে বনদপ্তরের কর্মীরা।



কোন মন্তব্য নেই