ঘাটাল: আবাস যোজনার তালিকা ধরে স্কুর্টনি সার্ভে শুরু হয়েছে। ২৫ শে ডিসেম্বরের মধ্যে বিশাল পরিমাণ সার্ভে সম্পন্ন করতে আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কাজে লাগতে নির্দেশ দিয়েছিল প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঘাটালে বিডিও অফিসে গিয়ে আশা ও…
ঘাটাল: আবাস যোজনার তালিকা ধরে
স্কুর্টনি সার্ভে শুরু হয়েছে। ২৫ শে ডিসেম্বরের মধ্যে বিশাল পরিমাণ সার্ভে
সম্পন্ন করতে আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কাজে লাগতে নির্দেশ দিয়েছিল প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে ঘাটালে বিডিও অফিসে গিয়ে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা জানিয়ে
দিলেন -"রাজনৈতিক চাপ হবে,তাই আবাস যোজনার সার্ভের কাজ করবো
না"। তারা বিডিও কে জানান-"জেলাশাসককে জানিয়ে দিন ।আমরা এই কাজ করতে
পারব না।"
পশ্চিম মেদিনীপুর জেলাতে আবাস
প্লাস এর তালিকাতে নতুন করে নাম নথিভূক্ত করেছেন প্রায় চার লক্ষ ষাট হাজার জন।
রাজ্যজুড়ে ৪৯ লক্ষ প্রায়। কেন্দ্র সরকার সম্প্রতি জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের
জন্য আবাস যোজনায় অর্থ দেওয়া হবে ১১ লক্ষ জনের। তাই ৪৯ লক্ষ কে
কমিয়ে ১১ লক্ষে এনে ২৫ ডিসেম্বরের মধ্যে তালিকা জমা করতে বলা হয়েছে রাজ্য
সরকারকে। ক্রমান্বয়ে সেই চাপ রাজ্য থেকে জেলা স্তরে পৌঁছেছে। অল্প সময়ে বিশাল
সংখ্যক এই স্কুর্টনি সার্ভে সম্পন্ন করতে শনিবার রবিবার ছুটি বাতিল করে কাজ করছেন
বিডিও ও এসডিও অফিসের কর্মীরা। তারপরেও অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের দিয়ে সার্ভে
করানোর নির্দেশ জারি করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুরেও এই নির্দেশ যায় অঙ্গনওয়াড়ি
ও আশা কর্মীদের কাছে। তারপরেই সেই নির্দেশ মানতে পারবে না বলেই প্রশাসনিক আমলাদের
জানিয়ে দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠন।বৃহস্পতিবার বিকেলে
ঘাটালের যুগ্ম ব্লক আধিকারিক তথা জয়েন বিডিওর কাছে লিখিতভাবে জানিয়ে দেন এই
সমস্ত কর্মীরা।
আশা কর্মীদের পক্ষ থেকে জ্যোৎস্না
কর্মকার বলেন-" আমরা শিশু ও তার মায়েদের কল্যাণ করতে বিভিন্ন রকম কাজ করে।
আজকে সার্ভে করতে গিয়ে এই ধরনের লোকজনের কারো বাড়িতে যদি ত্রুটি আমরা পাই, বাতিল করে দিলে পরবর্তী কালে তাদের কোন ভালো কাজ করতে যেতে আমরা পারব না।
তাদের কাছে মাথা তুলে কাজ করা যাবে না। তাই এই কাজ আমাদের পক্ষে সম্ভব নয়"
স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী
অনুশ্রী মান্না বলেন-" আমরা অঙ্গনওয়াড়ি কর্মী, আমাদের যা কাজ এতদিন ছিল সেটাই ঠিকঠাক। কারো বাড়ির নিয়ম বেনিয়াম দেখাতে
গেলে রাজনৈতিক চাপ তৈরি হবে আমাদের ওপরে। আমরা যে সাম্মানিক পাই তা দিয়ে এই
অতিরিক্ত কাজ, অতিরিক্ত রাজনৈতিক চাপ সহ্য করা সম্ভব হবে না।
আমরা বিডিওকে জানিয়ে দিয়েছি তিনি যেন জেলা শাসক কে জানিয়ে দেন।"
জয়েন্ট বিডিও সুমন্ত সাহা অবশ্য
বিক্ষোভকারী এই সমস্ত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বোঝানোর চেষ্টা করেন 'নির্দেশ
ওপর তলার'। কিন্তু তা শুনতে নারাজ আশা ও অঙ্গনওয়াড়ি
কর্মীদের সংগঠন।

কোন মন্তব্য নেই