Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Just In :

latest

Forest : বেআইনিভাবে গাছ কেটে বাড়িতে মজুত, বাজেয়াপ্ত করল বন দপ্তর ও বন সুরক্ষা কমিটি

চাঁদড়া: বেআইনিভাবে ভাবে জঙ্গল থেকে গাছ কেটে মজুত করেছিল গ্রামবাসীদের একাংশ। আর সেই গাছ বাজেয়াপ্ত করল বন সুরক্ষা কমিটি ও বনদপ্তর। বুধবার ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের শির্ষী এলাকায়।কয়েকদিন ধরেই গ্রামের একদল লোক…

 

চাঁদড়া: বেআইনিভাবে ভাবে জঙ্গল থেকে গাছ কেটে মজুত করেছিল গ্রামবাসীদের একাংশ। আর সেই গাছ বাজেয়াপ্ত করল বন সুরক্ষা কমিটি ও বনদপ্তর। বুধবার ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের শির্ষী এলাকায়।কয়েকদিন ধরেই গ্রামের একদল লোক জঙ্গলের গভীর থেকে গাছগুলি কেটে জড়ো করেছিল বিভিন্ন স্থানে ৷ বনসুরক্ষা কমিটির মাধ্যমে বনকর্তারা জেনে ব্যাবস্থা নেয় ৷

 জানা গিয়েছে, শির্ষী এলাকায় বহু পরিবার বেআইনিভাবে জঙ্গল থেকে শাল গাছ কেটে বাড়িতে মজুত করেছিল।যে গুলি পরে পরে বিভিন্ন ভাবে বিক্রি নয়তো পাচার করা হয় ৷ এর আগেও একাধিকবার বনদপ্তর ও বন সুরক্ষা কমিটির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছিল গাছ না কাটার জন্য। তাতেও কর্ণপাত করেনি গ্রামবাসীদের একাংশ। ফলে বুধবার দুপুর থেকে বনদপ্তরের সাহায্য নিয়ে বন সুরক্ষা কমিটির সদস্যরা প্রত্যেকের বাড়িতে অভিযান চালিয়ে দুই ট্রাক্টর শাল গাছ বাজেয়াপ্ত করে। পরে বনকর্মীরা ওই গাছগুলি চাঁদড়া রেঞ্জ অফিসে নিয়ে আসেন।

 বন দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, কয়েকদিন ধরে জঙ্গল থেকে ছোট ছোট বহু শাল গাছ কেটে নিচ্ছিল। বন সুরক্ষা কমিটিকে নজরদারি চালাতেও বলা হয়। কিন্তু তাতেও খুব একটা কমে নি। গ্রামের একাংশই গাছ কেটে বাড়িতে মজুত করেছিল বলে জানতে পারে। বন দফতর ও বন সুরক্ষা কমিটি বৈঠকে সিদ্ধান্ত নেয় প্রত্যেকের বাড়িতে গিয়ে কাটা গাছগুলি বাজেয়াপ্ত করার। এদিন দুপুর থেকে বিভিন্ন জনের বাড়ি থেকে দুই ট্রাক্টর শাল গাছ বাজেয়াপ্ত হয়েছে।ঘটনার তদন্তে বনকর্তারা ৷ 



কোন মন্তব্য নেই